- ভেনেজ়ুয়েলাকে এ বার নিয়ন্ত্রণ করবে ওয়াশিংটন বলে শনিবার রাতেই জানিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- নিউ ইয়র্কে ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের (DEA) সদর দপ্তরে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে হাঁটানো হলো ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। সেই ভিডিয়ো প্রকাশ করেছে আমেরিকা।
- ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে আটক করেছে আমেরিকান সেনা। তুলে নিয়ে গিয়েছে নিউ ইয়র্কে। এই পরিস্থিতিতে ভেনেজ়ুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেন দেলসি রদ্রিগেজ়। আপাতত তিনিই দেশের দায়িত্ব সামলাবেন।
- ভেনেজ়ুয়েলায় আমেরিকার সেনা অভিযানের সঙ্গে ব্রিটেন কোনও ভাবেই জড়িত নয় বলে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। তিনি বলেন, ‘এখন একটাই কাজ, সমস্ত তথ্য খতিয়ে দেখা। কারণ অনেক বিভ্রান্তি ছড়াচ্ছে।’
- ভেনেজ়ুয়েলায় থাকা ভারতীয়দের সতর্ক করল বিদেশ মন্ত্রক। শনিবার রাতেই এই নিয়ে বিশেষ অ্যাডভাইজ়ারি জারি করা হয়েছে।
- রাজ্যের জনতাকে রিলিফ দেওয়ার বদলে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ বন্ধ করে, স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (সার) শুনানির লাইনে মানুষকে দাঁড় করিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
- ভেনেজ়ুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে তুলে নিয়ে এসেছে আমেরিকার সেনা। তা হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন ২৬/১১-এর মাস্টারমাইন্ড মাসুদ আজহারকে তুলে আনতে পারেন না? এই প্রশ্নই তুলে দিলেন আসাদউদ্দিন ওয়েইসি।
- দূষিত জল খেয়ে গত ৫ দিনের মধ্যে গান্ধীনগরে শিশু, মহিলা-সহ মোট ১০৪ জনের টাইফয়েডে আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। সরকারি সূত্রে খবর, অসুস্থরা প্রত্যেকেই গুজরাটের গান্ধীনগর সিভিল হসপিটালে ভর্তি করা রয়েছেন।
- কর্নাটকে ১৩ বছরের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী তিন কিশোরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কর্নাটকের হুব্বলিতে। পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত তিনজনেরই বয়স ১৪-১৫ বছরের মধ্যে। বর্তমানে অভিযুক্তদের প্রত্যেককেই হেফাজতে নেওয়া হয়েছে বলে শনিবার পুলিশ জানিয়েছে।
- রবিবার সকালে হালকা কুয়াশা ছিল। তবে বেলা গড়ালেই ঝকঝকে রোদ উঠবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।

Be the first to comment