পশ্চিমবঙ্গ-সহ ভোটমুখি ৫ রাজ্যে স্ক্রিনিং কমিটি জাতীয় কংগ্রেসের

Spread the love

রোজদিন ডেস্ক : এই রাজ্য-সহ ভোটমুখি পাঁচ রাজ্যের নির্বাচনে প্রার্থী বাছাই-সহ বিভিন্ন বিষয়ে স্ক্রিনিং কমিটি গঠন করল জাতীয় কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালের স্বাক্ষরিত এই বার্তা দলের দফতরে এসেছে।

পশ্চিমবঙ্গ, কেরালা, অসম, তামিলনাড়ু ও পন্ডিচেরির ভোট যুদ্ধের জন্য গঠিত স্ক্রিনিং কমিটিতে চেয়ারপার্সনের নেতৃত্বে চার সদস্যর কমিটি করা হয়েছে।
এই রাজ্যের স্ক্রিনিং কমিটির চেয়ারম্যান হয়েছেন বি কে হরিপ্রসাদ। অন্য তিন সদস্য হলেন মহম্মদ জাভেদ, মমতা দেবি ও বি পি সিং।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*