- আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা না পেলেও চিন্তা নেই, তাঁদের জন্য থাকছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা। মুর্শিদাবাদে রেজিনগরের সভা থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- অভিন্ন দেওয়ানি বিলের কাজ চলছে। ‘দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি-সোস্যাল অ্যাকটিভিজ বিল, ২০২৬’ ও ‘দ্য ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অব পাবলিক অর্ডার (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ এ সই করে দিয়েছেন রাজ্যপাল। সোমবার থেকেই দুই বিল আইন হিসাবে বাস্তবিকভাবে কার্যকর হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- রেজিনগরের সভা থেকে শুভেন্দু বললেন, “আমরা ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার টাকা ১ কোটি ২০ লক্ষ মহিলাকে দিয়েছি। এই প্রক্রিয়া ৩০.০৮.২০২৬ পর্যন্ত চলবে। ভেরিফেকশন হবে। প্রতিটা যোগ্য প্রাপক টাকা পাবে। অযোগ্যরা বাতিল হবে। একজনও প্রকৃত দিদি-বোন বাদ যাবে না।”
- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘জঙ্গিপুরকে আলাদা করে জেলা করার প্রক্রিয়া শুরু হয়েছে। হাইকোর্টের এনওসি লাগে, ভারত সরকারের এনওসি লাগে, নির্বাচন কমিসনের এনওসি লাগে… অন্তত ৬-৮ মাস লাগবে। আমরা যা করব আইন মেনে করব।’
- হাইকোর্টে ‘দায়সারা’ রিপোর্ট জমা। বেআইনি নির্মাণ ও জবরদখল নিয়ে একটি মামলায় উত্তর ২৪ পরগনার জেলাশাসককে ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট।
- ২১ জুলাই নিয়ে এবার আদালতে কালীঘাট তৃণমূল। সভা করার অনুমতি চেয়ে হাইকোর্টে মামলা করা হয়েছে।
- তৃণমূলের প্রতীক কার হাতে থাকবে? এবার ঋতব্রত তৃণমূলের তরফে প্রয়োজনীয় সমস্ত নথি জাতীয় নির্বাচন কমিশনে জমা পড়ল। আইনজীবী মারফত কাগজপত্র পাঠিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা।
- পুলিশের নিয়ম ভঙ্গের জন্য কলকাতা পুলিশের দুই আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিল লালবাজার। কলকাতা পুলিশের দুই ডিসি-কে সাসপেন্ড করা হল। ডিসি পোর্ট-২ পার্থপ্রতিম দাস এবং ডিসি নর্থ-৩ বিধান সাহাকে শুক্রবার সাসপেন্ড করল লালবাজার।
- তিন দিনে উদ্ধার চল্লিশেরও বেশি নাবালিকা। ইসলামপুরের চম্পাবাগের একটি নির্দিষ্ট এলাকা থেকে এই নাবালিকাদের উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতেও চার জন নাবালিকাকে উদ্ধার করা হয়েছে ওই এলাকা থেকে।
- আগামী ১৮ জুলাই হাওড়ার সাঁকরাইলে বিশ্বের সব থেকে বড় দই কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন হতে চলেছে।

Be the first to comment