১০টা

Spread the love
  1. পণ্য পরিবহণে গতি আনতে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের মধ্যে দুটি বড় মাল্টি-ট্র্যাকিং প্রকল্পের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি দুটি গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের অনুমোদন দিয়েছে। খরচ হবে মোট ৪,৪৭৪ কোটি টাকা।
  2. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আমরা সুপ্রিম কোর্টে পিটিশন দিয়েছি। কোর্ট বলেছে একজনের নামও বাদ যাবে না। প্রয়োজনে ট্রাইবুনাল গঠন করা হবে। এটাই আমাদের বড় জয়। অভিষেকও অনুরোধ করেছিল ধরনা তুলে নিতে। তাই জনতার রায় নিয়ে আমি ধরনা তোলার ঘোষণা করলাম।
  3. গ্যাসের দামবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘যে টাকা পাবলিসিটি-র জন্য খরচা হচ্ছে, সেই টাকা সাবসিডি দিলেই তো গ্যাসের দাম কিছুটা কমতে পারে।’
  4. জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। পশ্চিমবঙ্গের এসআইআর মামলায় আইনজীবী মেনকা গুরুস্বামীর সওয়ালের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার শীর্ষ আদালতের স্পষ্ট জবাব, ‘জুডিশিয়াল অফিসাররা যদি কোনও ভোটারের সব নথি খতিয়ে দেখেও তাঁকে বৈধ বলে না মনে করেন, তা হলে তিনি ভোটাধিকার পাবেন না।’
  5. জ্ঞানেশ কুমারের কড়া বার্তা— কোনও হিংসা বরদাস্ত করা হবে না। শান্তিপূর্ণ ভোটই লক্ষ্য।
  6. বিচারাধীন ভোটারদের সমস্যা মেটাতে ট্রাইবুনাল তৈরির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পরামর্শে ট্রাইবুনাল তৈরি হবে। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি-সহ অন্যান্য বিচারপতিরা ট্রাইবুনালে থাকবেন। গোটা প্রক্রিয়ায় সমস্যা তৈরি হলে মেটাবে ট্রাইবুনালই, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
  7. এসআইআর আবহে বিজেপি নেতারা বার বার দাবি করেছে, ১ কোটি বাংলাদেশি, রোহিঙ্গার নাম বাদ পড়বে— এ দিন সাংবাদিকরা সেই প্রসঙ্গ উত্থাপন করেই এই প্রশ্ন তোলেন। জ্ঞানেশ কুমারের জবাব, কোন রাজনৈতিক দল কী বলল, রাজনীতির সঙ্গে যুক্ত কোনও ব্যক্তি কী বললেন, কোনও রাজনীতিকের স্টেটমেন্টের জবাব কমিশন দেয় না। নির্বাচন কমিশন সংবিধান ও আইন মেনে চলে।
  8. বাম-আইএসএফ জোটে জট। বাম নেতৃত্বকে আইএসএফ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে, দুই ২৪ পরগনায় তারা যে আসনগুলি দাবি করেছে, তা থেকে তারা কোনও ভাবেই সরবে না।
  9. দুর্গাপুর মহকুমা হাসপাতাল রোডে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল রাস্তার পাশের দোকানে। দুর্ঘটনায় গোপাল প্রসাদ বার্নোয়াল (৫৭)-র মৃত্যু হয়েছে। গাড়ির ধাক্কায় আহত হন আরও কয়েকজন।
  10. পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়ি পাল থানার নেপুরা এলাকায় প্লাস্টিকের বল ভেবে তা ফেলে দিতে গিয়ে ঘটে যায় বিস্ফোরণ । গুরুতর আহত অবস্থায়  লক্ষ্মীকান্ত মাঝি-কে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*