হরিয়ানায় নির্মীয়মান ভবন ধসে নিহত ৭, আহত ৩

Spread the love

রোজদিন ডেস্ক: হরিয়ানার গুরুগ্রামে এক নির্মীয়মান ভবনের দেওয়াল ধসে মর্মান্তিক ভাবে ৭ জন প্রাণ হারালেন। গতকাল রাতে এই দুর্ঘটনা হয়। পুলিশ সূত্রে প্রকাশ বর্জ্য শোধন প্রকল্পের কাজ চলার সময় আচমকা বেসমেন্টে একটি মাটির দেওয়াল ধসে দশ জন আটকে পড়েন। কাদা মাটি মেশানো এলাকা থেকে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ৭ জনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। রাজস্থান – হরিয়ানা সীমান্তের এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শ্রমিক মহলে শোকের ছায়া নামে।
নিহতদের পরিবারের অভিযোগ, প্রশাসনের অবহেলায় এই ঘটনা। তাঁদের ঘটনাস্থলে যেতে দেওয়া হচ্ছে না। এতে ক্ষুব্ধ তাঁরা। নিহত তিন জনের পরিচয় জানার পর পুলিশ তাঁদের বাড়িতে খবর দেয়। বাকি তিনজনের পরিচয় জানার চেষ্টা চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*