১০টা

Spread the love
  1. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে চার জেলার প্রায় ৪৯ জন বিধায়ক এবং দুই সাংসদ উপস্থিত ছিলেন।
  2.  চাঁচলের পুরসভা, উত্তরবঙ্গের এইমস্ হাসপাতাল, মালদা ও মুর্শিদাবাদের বন্যা ও ভাঙন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। মালদা মেডিক্যালে হার্ট কেয়ার ইউনিট, মালদায় বিমান বন্দরের বিকল্প জমি, জঙ্গিপুরে বিড়ি শ্রমিকদের জন্যে বন্ধ হয়ে থাকা হাসপাতালের আধুনিকীকরণের মতো নানা বিষয় উঠে আসে আলোচনায়।
  3. অতিরিক্ত গরমের জন্য স্কুলগুলিতে মর্নিং শিফট বজায় রাখার নির্দেশ দিল স্কুল শিক্ষা দপ্তর। পাহাড় বাদে বাকি সব জেলায় এই নির্দেশ কার্যকর হবে। মর্নিং স্কুল ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করা হলো।
  4. রবিবার ভবানী ভবনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে তলব করল সিআইডি। ওই দিনই বেলা ১২টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তলব করেছে সিআইডি।
  5. আমার বিরুদ্ধে অ্যাকশন নিতে হলে, অমিত শাহের বিরুদ্ধেও এফআইআর হবে না কেন? বক্তব্য অভিষেকের।
  6. আগাম জামিনের আবেদন নিয়ে উচ্চ আদালতে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন!
  7. আর্থিক তছরুপের অভিযোগ ছিল আরামবাগ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক স্বপনকুমার নন্দীর বিরুদ্ধে। পুলিশের চোখে ধুলো দিয়ে আরামবাগ থেকে পৌঁছে গিয়েছিলেন কেরালায়। শুক্রবার কেরালার তিরুবনন্তপুরম থেকে তাঁকে গ্রেপ্তার করল পুলিশ।
  8. রাজ্যের সমস্ত সরকারি কর্মীদের বাড়িতে বিদ্যুৎ বিলের রিডিং নিতে ‘স্মার্ট মিটার’ বসানোর নোটিস জারি করা হলো। সরকারি কর্মীদের বসত বাড়িতে এই মিটার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের শিক্ষক, অধ্যাপক ও শিক্ষকর্মীদের বাড়িতেও এই মিটার বসানো হবে।
  9. দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতি-সহ মোট ১১ জন তৃণমূল সদস্য একযোগে পদ থেকে ইস্তফা দিলেন।
  10. বালি পাচার মামলায় অরুণ শারফ অন্তর্বর্তী জামিন পেলেন। ৫০ হাজার টাকা ২টি বন্ডে জামিন। তাঁকে ইডি গ্রেপ্তার করেছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*