আগাম জামিনের আবেদন নিয়ে উচ্চ আদালতে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন!

Spread the love

রোজদিন ডেস্ক :

আগাম জামিনের আবেদন নিয়ে এবার উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। তাঁর আইনজীবী বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই মর্মে আবেদন করেছেন। আগামী ১৭ জুন এর শুনানি হতে পারে। প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগের প্রেক্ষিতে এই আবেদন বলে ওয়াকিবহাল মহল মনে করেন। ইউনেস্কোর নাম ব্যবহার করে প্রতারণা করার অভিযোগ দায়ের হয়েছে সস্ত্রীক ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। তবে এটি শুধু নয়, গান নিয়ে তাঁর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে প্রতারণার অভিযোগ করেছেন বিশিষ্ট গায়িকা ঋদ্ধি ব্যানার্জিও।

এই সব নানা অভিযোগে গ্রেফতার এড়াতে তিনি আগাম জামিনের আবেদন করেছেন বলে সূত্রের খবর।

উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর প্রায় প্রতিদিনই তৃণমূলের নেতা, কর্মী, জনপ্রতিনিধিরা গ্রেফতার হচ্ছেন। যা নিয়ে দলের অন্দরে আতঙ্ক ছড়িয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*