কুণাল ঘোষের বাড়িতে সিআইডি, রবিবার ভবানী ভবনে হাজিরার নোটিস

Spread the love

রোজদিন ডেস্ক : বিধানসভার স্পিকারকে জমা দেওয়া চিঠিতে বিধায়কদের সই জাল করা হয়েছিল। এই অভিযোগে এর মধ্যেই সিআইডির নোটিস পেয়ে ভবানী ভবনে গিয়ে জেরার মুখোমুখি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার ওই ইস্যুতেই তৃণমূল কংগ্রেসের বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকে হাজিরার নোটিস ধরাল সিআইডি। তাঁকে রবিবার দুপুর দেড়টার সময় হাজিরা দিতে বলা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কুণালের বাড়িতে যান সিআইডির আধিকারিকরা। সূত্রের খবর, কুণাল তাঁদের সঙ্গে দেখা করেন। তখনই সিআইডি আধিকারিকরা তাঁকে রবিবার হাজিরার নোটিস ধরান। এদিকে ওইদিনই সই জাল কাণ্ডে বেলা বারোটায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তলব করা হয়েছে। তবে কি সই জাল কাণ্ডে তাদের দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে? জল্পনা শুরু হয়েছে রাজনৈতিকমহলে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*