রোজদিন ডেস্ক : নির্বাচনী প্রচারের সময় আমি বলেছিলাম, ‘চার তারিখের পর ডিজে বাজবে’। এটা বলার জন্য যদি আমার বিরুদ্ধে মামলা হয়, তাহলে ‘উল্টো করে ঝুলিয়ে রাখবো’, বলার জন্য অমিত শাহের বিরুদ্ধে মামলা হবে না কেন? এভাবেই তার বিরুদ্ধে নতুন করে সিআইডি নোটিস নিয়ে শুক্রবার সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সন্ধ্যায় বাড়ি ফিরে তিনি বলেন, এখন সরকার বদলেছে, এরকম অনেক কিছু হবে। এসব নিয়ে আমি ভাবছি না। আমার প্রশ্ন, ডিজে বাজবে কথাটা আমি কখন বলেছি? তখন নির্বাচন চলছিল। তখন তো আইন শৃঙ্খলা কমিশনের হাতে ছিল। তাহলে কেন তখন এফআইআর হয়নি? আজ কেন ২ মাস পরে করা হচ্ছে? আর নির্বাচনের সময় ডিজে বলায় যদি আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়, তাহলে অমিত শাহের বিরুদ্ধে কেন এফআইআর হবে না? এই প্রসঙ্গে তিনি বলেন, আমি তদন্ত থেকে।পালাইনি। আমাকে ডেকেছিল আমি গিয়েছি। ডাকলে আবার যাবো, পালাবো না। কিন্তু তারা যদি আমার সঙ্গে যোগাযোগ করে আসে, তাহলে আমি বাড়িতে থেকে নেটিস গ্রহণ করবো।

Be the first to comment