ঢাকা পৌঁছলেন বাংলাদেশের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী

Spread the love

রোজদিন ডেস্ক :

রাজ্যে বিধান সভা নির্বাচনের আগে প্রাক্তন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের হাই কমিশনার নিযুক্ত করে চমক সৃষ্টি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার দুপুরে এই দায়িত্ব নিয়ে বাংলাদেশ পৌঁছলেন তিনি। সঙ্গে স্ত্রী মিনাল ত্রিবেদীকে নিয়ে সড়কপথে ওই দেশে যান তিনি।

বাংলাদেশে ভারপ্রাপ্ত হাই কমিশনার পবন কুমার তুলসীদাস বাধে, বিদেশ মন্ত্রকের ডেপুটি চিফ অফ প্রোটোকল আরিফ মাহমুদ তাঁদের স্বাগত জানান।

বেনাপোলে পর্যটন ভিসা সংক্রান্ত প্রশ্নে দীনেশ ত্রিবেদী সহাস্যে বলেন, ভারতের একশো চল্লিশ কোটি, এর সঙ্গে এই দেশের কুড়ি কোটি, যা হবে, এক সঙ্গে হবে। সড়ক পথে যাওয়া নতুন হাই কমিশনার বলেন, কেমন হেঁটে চলে এলেন, মনেই হচ্ছে না তিনি বাংলাদেশি না, তিনি সব সময়ই বলেন একই আকাশ, একই বাতাস!

বাংলাদেশে এখান থেকে পুশ ইন নিয়ে প্রশ্নে তাঁর কৌশলি উত্তর, গণতন্ত্রে অনেক বিষয় থাকে। দুই দেশেই শক্তিশালী গণতন্ত্র, যা মিলে গেলে শক্তিশালী বিশ্ব শক্তি হয়ে যায়। একটা পুরো অর্থনৈতিক শক্তি হয়। এই মেলামেশাটা দরকার, এর জন্য তাঁর যা দায়িত্ব আছে, তিনি নিশ্চয়ই পালন করবেন। দুই গণতন্ত্র একসঙ্গে কাজ করলে পৃথিবীর কাছে তা দৃষ্টান্ত হয়ে উঠবে বলে তিনি মনে করেন।

সুভদ্র, সংস্কৃতি মনস্ক, বহুমুখী গুণের অধিকারী দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের হাই কমিশনার নিযুক্ত করে সুবার্তা দিয়েছে ভারত। আশা উভয় দেশের সার্বিক সম্পর্কের আরও উন্নয়ন হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*