ইন্টারনেট বিভ্রাট, সাময়িক বন্ধ ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটস অ্যাপ, ভোগান্তিতে ব্যবহারকারীরা

Spread the love

রোজদিন ডেস্ক : ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটস অ্যাপে আচমকা বিভ্রাট। ফলে বিশ্বজুড়ে লাখ লাখ ব্যবহারকারী সমস্যার মুখে পড়লেন। তবে প্রায় ঘণ্টা দেড়েকের মধ্যেই পুনরায় সব স্বাভাবিক হয়ে যায়।এদেশে তো বটেই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকেও একই খবর এসেছে। সেখানেও ব্যবহারকারীদের একই অভিজ্ঞতা হয়েছে। শুক্রবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ এই সমস্যা দেখা দেয়। রাত ৯টা থেকে ধীরে ধীরে পরিষেবাগুলো পুনরায় সচল হতে থাকে। তবে এই সময়ে ব্যাপক সমস্যায় পড়েন ব্যবহারকারীরা। ডাউন ডিটেক্টরের তথ্য মতে, ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারের সময় ব্যবহারকারীরা ব্যাপক সমস্যার সম্মুখীন হন এবং অভিযোগের সংখ্যা হঠাৎ করেই বেড়ে যায়। ব্যবহারকারীদের বক্তব্য, ফেসবুক অ্যাপে ঢোকা যাচ্ছিল না। ঢুকতে গেলে ‘এরর’ মেসেজ দেখা যাচ্ছিল। মোবাইল অ্যাপে অনেকের ক্ষেত্রে আগের লোড হওয়া পেজেই অ্যাপ আটকে যাচ্ছিল। ডেস্কটপ ব্যবহারকারীরাও লগইন করতে সমস্যায় পড়েন।মেসেঞ্জারে অনেক ব্যবহারকারী নিজে থেকেই লগআউট হয়ে যান এবং ফের লগইন করার চেষ্টা করলে তা আর সম্ভব হয়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*