- যোগ দিবসে দেশ জুড়ে কার্নিভালের আয়োজন। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ২১ জুন রেড রোডে হবে যোগ কার্নিভাল। তাতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
- কলকাতা পুরসভার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘আগামী ২১ তারিখ যোগ দিবসে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে আমরা স্বচ্ছতা দিয়ে আহ্বান জানাব। যোগ দিবসে কলকাতায় মেগা ইভেন্ট আছে। বিশ্ব যোগ দিবস এ বার কলকাতা পুরসভায় হবে। আগে ভারতবর্ষের কালচারাল ক্যাপিটল ছিল কলকাতা। আবার কলকাতাকে সেই স্তরে নিয়ে যাব।’
- সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এখনও পর্যন্ত ৭৯ লক্ষ মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে।
- তীব্র রোদ-গরম উপেক্ষা করেই আজ থেকে শুরু হওয়া ‘জনকল্যাণ শিবিরে’ ভিড় জমিয়েছেন কয়েক হাজার মানুষ।
- এবার কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল ডিম। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেই ডিম হামলার মুখে পড়লেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক।
- কালীঘাটে তৃণমূলের পার্টি অফিসে সিআইডি তল্লাশি চ্যালেঞ্জ করে মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। প্রধান বিচারপতি সুজয় পালের কাছে মামলা পাঠানো হয়েছে। এখন নির্দিষ্ট বেঞ্চে মামলা পাঠাবেন প্রধান বিচারপতি।
- ব্যারাকপুর পুরসভাও হাতছাড়া তৃণমূলের। পদত্যাগ করলেন তিন বারের চেয়ারম্যান উত্তম দাস। আজ ব্যারাকপুর প্রশাসনিক ভবনে এসডিও-র কাছে পদত্যাগ করেছেন।
- সোমবার বিকেলে বজ্রপাতে মৃত্যু হয়েছে বড়ঞা থানার সিভিক ভলান্টিয়ার সুব্রত ঘোষ (৩৬)-এর। বাড়ি বড়ঞা থানার শাবলপুর গ্রামে।পদ্মার ভাঙন রোধের কাজ করতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হয়েছে দুই শ্রমিকের। ওই ঘটনায় জখম হয়েছেন আরও তিন জন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে মুর্শিদাবাদের লালগোলা থানার রেণু বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় পদ্মার ভাঙন রোধের কাজ হচ্ছিল।
- বিদ্যালয় চত্বরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে কন্ডোম। একাধিক দুর্নীতির অভিযোগ তুলে বিদ্যালয় ঘেরাও করে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনায় ব্যাপক উত্তেজনা মালদার মানিকচক ব্লকের হরিপুর প্রাথমিক বিদ্যালয় চত্বরে। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষককে লক্ষ্য করে ডিম ছুড়লেন ক্ষুব্ধ অভিভাবক ও গ্রামবাসীরা।
- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের নামে এ বার জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা। তাঁর নামে শালবনি থানায় তোলাবাজি, জমি দুর্নীতি-সহ একাধিক অভিযোগ রয়েছে।

Be the first to comment