প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে কুণাল ঘোষকে ডিম ছোঁড়া হোল

Spread the love

রোজদিন ডেস্ক : প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আজ তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে জনৈক যুবক ডিম ছুঁড়ে মারেন। মাথা নীচু করে এড়ানোর চেষ্টা করলেও ডিম তাঁর মাথার পিছনে লেগে ফেটে যায়। যুবক আর একটি ডিম ছুঁড়তে উদ্যত হলে অন্য একজন এসে তাঁকে ধরে ফেলে সরিয়ে দেন।
এই ঘটনায় দৃশ্যত ক্ষুব্ধ কুণাল ঘোষ বলেন, ওই ব্যক্তি যদি পাথর ছুঁড়ত, তবে তাঁর একটি চোখে (বাঁ চোখ) বারোটা বাজত! স্বভাব রসিক কুণাল ঘোষ বলেন, তিনি ডিম খেতে খুব ভালবাসেন। অমলেট, সিদ্ধ সব খান৷ তাঁকে ডিম মেরে কেউ বীরত্ব দেখাতে গেছেন ! কিন্তু এই ভাবে তাঁকে থামানো যাবে না। তাঁকে রাস্তায় একশো, হাজার ডিম মারবে! তিনি যেমন আছেন, তেমনই থাকবেন।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এইভাবে ডিম হাতে দাঁড়িয়ে আছে! পুলিশ দাঁড়িয়ে দেখলো বলেও তিনি তোপ দাগেন।সুর চড়িয়ে কুণাল ঘোষ আরও বলেন, এক সময় তাঁকে ১৫০ পুলিশ সামলাতে পারত না, এই দুটো কুকুর বিড়াল কি করবে?
রাজ্যে বিভিন্ন জায়গায় তৃণমূল নেতা, কর্মীদের ক্ষুব্ধ মানুষজন ডিম ছুঁড়ছেন, কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এই ভাবে বিধায়ককে ডিম ছোঁড়া নিয়ে প্রশ্ন উঠেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*