রোজদিন ডেস্ক: অভয়া তদন্তে ফের গতি বাড়াচ্ছে সি বি আই! সোমবার মহিলা সহ সাত সদস্যের সিবি আই আধিকারিকদের একটি দল আর জি কর হাসপাতালে যান। তাঁরা ঘটনা স্থল পরিদর্শন করেন৷ এম এস ভি পি সপ্তর্ষি চ্যাটার্জি র সঙ্গে কথা বলেন৷
প্রসঙ্গত নতুন সরকার আসার পর রাজ্য সরকার তৎকালীন পুলিশ আধিকারিকদের ভূমিকা খতিয়ে দেখতে সিট গঠন করেছে। সি বি আই নিজের মত করে তদন্ত করুক বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন।
অন্যদিকে অভয়ার মা বিজেপি বিধায়ক রত্না দেবনাথ বলেন, প্রাক্তন স্বাস্থ্য মন্ত্রী ও এই ঘটনা য় দায় এড়াতে পারেন না। তিনি চান ওঁর শাস্তি হোক।
সিবি আই আবার তদন্ত শুরু করায় তাঁরা একমাত্র কন্যা সন্তানের ভয়ংকর হত্যার বিচার পাওয়ার আশা করছেন।

Be the first to comment