১০টা

Spread the love
  1. রাজ্যে সকল নাগরিকের জন্যই হেল্পলাইন নম্বর চালু করা হচ্ছে। ২৪ ঘণ্টাই খোলা থাকবে ওই নম্বর। রাজভবনের তরফে যে সব নম্বর দেওয়া হয়েছে, সেগুলি হল, ০৩৩-২৩০০-১০২২, ০৩৩-২৩০০-১০২৩, ০৩৩-২৩০০-১০২৪, ০৩৩-২৩০০-১০২৫, ০৩৩-২৩০০-১০২৬, ০৩৩-২৩০০-১০২৭, ০৩৩-২৩০০-১০২৮ এবং ০৩৩-২৩০০-১০৩৬। দেওয়া হয়েছে মেল আইডি— lokbhavanbengalhelpline@gmail.com।
  2.  কুলটি বিধানসভা কেন্দ্রের সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, এই ভোট আমাদের প্রার্থীকে বিধায়ক করার ভোট নয়। বিজেপি নেতাকে মুখ্যমন্ত্রী করার ভোট নয়। এটা বাংলাকে অনুপ্রবেশ-মুক্ত করার ভোট নয়।
  3. মঙ্গলবার বড়বাজারের নির্বাচনী সভা থেকে কমিশনের জারি করা বাইক সংক্রান্ত নির্দেশিকা নিয়ে প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর কথায়, ‘এগুলি কী ধরনের ফরমান? মানুষ বাড়ি ফিরবে কী করে?’
  4. মঙ্গলবার সকালে দাঁতনের বিজেপি প্রার্থী অজিত কুমার জানার সমর্থনে হরিপুর থেকে একটি বিশাল মোটরবাইক র‍্যালির আয়োজন করা হয়েছিল। অভিযোগ, আঁতলা এলাকায় পৌঁছালে আচমকাই তাঁদের ওপর চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। প্রার্থীর হাত ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। পাশাপাশি আহত হয়েছেন প্রচুর বিজেপি কর্মী-সমর্থক। ভাঙচুর  ও অগ্নিসংযোগ করা হয়েছে প্রার্থীর গাড়ি ও একাধিক মোটরবাইক।
  5. পোস্টাল ব্যালটে ভোট দিতে গিয়ে আর এক সরকারি কর্মী দেখলেন, তাঁর ভোট পড়ে গিয়েছে! সোমবার দুপুরে বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছিল বালুরঘাট গার্লস হাইস্কুলে। এর পর মঙ্গলবার জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন ওই সরকারি কর্মী বিমল সরেন।
  6. ভোটের ঠিক মুখে বীরভূমের তৃণমূল নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। লাভপুরের এক তৃণমূল নেতা বলছেন, অন্য কোথাও ভোট পড়লে কেটে পিস পিস করে দেওয়া হবে। ইতিমধ্যেই তাঁর হুমকি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
  7.  প্রচারে যাওয়ার পথে ক্যানিংয়ে আরাবুলের গাড়িতে হামলার অভিযোগ। হামলার সময়ে গাড়িতেই ছিলেন আরাবুল। বাঁশ, লাঠি নিয়ে গাড়ির ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ।  আরাবুলকে আড়াল করে নিরাপদ স্থানে সরিয়ে আনেন আইএসএফ কর্মীরা।
  8. অভিনেতা তথা বিদায়ী বিধায়ক ও করিমপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ উঠেছিল। এই মামলাতে চার সপ্তাহের মধ্যে সোহমকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
  9. হরিয়ানার মানেসরের একটি গুদামে ভয়াবহ আগুন লেগেছে। কালো ধোঁয়ার কুণ্ডলীতে গোটা এলাকা কার্যত ঢেকে গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে।
  10. কেরালার ত্রিশূরের অদূরে মুন্দাথিকোড়ে অবস্থিত একটি বাজি কারখানায় বিস্ফোরণে অন্তত চারজন নিহত এবং ৪০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*