রোজদিন ডেস্ক : নির্বাচন উপলক্ষে সৈকতশহর দিঘায় এবার পর্যটকদের উপরেও জারি হল নিষেধাজ্ঞা। মঙ্গলবার বিকেল ৫টা থেকে প্রথম পর্বের ভোটের দিন অর্থাৎ আগামী ২৩ এপ্রিল, বৃহস্পতিবার পর্যন্ত দিঘা, মন্দারমণি, তাজপুর-সহ পূর্ব মেদিনীপুরের কোনও হোটেলেই জেলার বাইরের কোনেও লোকজন থাকতে পারবেন না বলে জানিয়ে দিল প্রশাসন। বৃহস্পতিবার পর্যন্ত পূর্ব মেদিনীপুরের বাইরের পর্যটকদের সৈকতশহরে রাত কাটানো বা সাময়িক আস্তানা গড়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। এই বিষয়ে জেলাশাসক নিরঞ্জন কুমার বলেন, নির্বিঘ্নে নির্বাচন সম্পন্ন করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাইরের জেলার পর্যটকদের আজই দিঘা ছাড়তে হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সোমবারই উপকূল এলাকার পর্যটন কেন্দ্রগুলির হোটেল মালিকদের কাছে নির্দেশিকা পাঠানো হয়েছিল। এর ফলে কার্যত মঙ্গলবার বিকেলের পর থেকেই বন্ধ হয়ে গেল পর্যটকদের জন্য বিভিন্ন হোটেলের দরজা।

Be the first to comment