- চলতি অর্থবর্ষের মধ্যেই সপ্তম বেতন কমিশন চালুর চেষ্টা করবে রাজ্য। মঙ্গলবার এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- সপ্তম পে কমিশন নিয়ে ইতিমধ্যেই ‘টার্মস অব রেফারেন্স’ তৈরি হয়েছে। তা চূড়ান্ত হলে শীঘ্রই কমিশন গঠন করা হবে।
- প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধরনা কংগ্রেস ও বিরোধীদের। দিল্লি পুলিশ ধরনা প্রত্যাহারের অনুরোধ জানালেও তা মানেননি নেতারা।
- আটক করা হল কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী বঢ়রা, সমাজবাদী পার্টির অখিলেশ যাদবকে।
- লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নিয়ে যাওয়া হলো দিল্লির মন্দির মার্গ থানায়। তাঁর সঙ্গে আটক করা হয়ে অন্য বিরোধী নেতাদেরও। আপাতত তাঁদেরও এই থানায় নিয়ে গিয়েছে দিল্লি পুলিশ।
- ঋতব্রত বলেন, আমরা দেশের নির্বাচন কমিশনের উপর ভরসা রাখি। নির্বাচন কমিশনের উপর ভরসা আছে বলে আমরা আশাবাদী যে তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক এবং তৃণমূল কংগ্রেসের যা কিছু রয়েছে, তা অরূপ রায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পাবে।
- ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বললেন, নির্বাচন কমিশন যদি তাঁদের আসল তৃণমূলের স্বীকৃতি দেয়, তাহলে শহিদদের পরিবারগুলিকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। তৃণমূলের অ্যাকাউন্ট থেকেই এই টাকা দেওয়া হবে বলে তিনি জানান।
- চলন্ত ট্রেনে স্ত্রীর উপর ছুরি দিয়ে এলোপাথাড়ি হামলার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার হাওড়া-কাঠগোদাম বাঘ এক্সপ্রেসের জেনারেল কামরায় বর্ধমান স্টেশনে ঢোকার মুখেই এই ঘটনা ঘটে। জখম মহিলাকে বর্ধমান মেডিক্যালে ভর্তি করানো হয়েছে এবং অভিযুক্ত স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে রেল পুলিশ।
- সল্টলেক সেক্টর ফাইভের অফিস পাড়া থেকে কিডন্যাপ হলেন এক যুবক। নাম অঙ্কন সাহা। ঘটনার তদন্তে নেমেছে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ।
- জাল লটারি বিক্রির অভিযোগে হাওড়া থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পান্ডুয়া থানার পুলিশ। ধৃতকে মঙ্গলবার পুলিশি হেফাজতে চেয়ে চুঁচুড়া আদালতে হাজির করানো হয়। বিচারক তা মঞ্জুর করেছেন।

Be the first to comment