১০টা

Spread the love
  1. রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে “খুন” করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট ঘিরে চাঞ্চল্য দেশ-বিদেশে।
  2. সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানি চলাকালীন নির্বাচন কমিশন অভিযোগ করল— বিহার, কেরালা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলিতে এই প্রক্রিয়া সম্পর্কে ভোটারদের মধ্যে ‘ভয়’ বা ‘আতঙ্ক’ তৈরি করছে রাজনৈতিক দলগুলি।
  3. নতুন চাকরিপ্রার্থীদের নিয়ে নতুন বিধিতে পরীক্ষা, প্রশ্নের মুখে কমিশন। নতুনদের জন্য শূন্যপদ তৈরি নিয়ে সুপ্রিম কোর্টে ভর্ৎসিত স্কুল সার্ভিস কমিশন।
  4. বারাসাত মেডিক্যাল কলেজের মর্গ থেকেই চোখ ‘চুরি’! চিকিৎসকদের নতুন টিম গঠন করে দ্বিতীয়বার ময়নাতদন্ত।
  5. দাগি শিক্ষকদের যাবতীয় বিবরণ-সহ তালিকা প্রকাশের নির্দেশ। শিক্ষক নিয়োগ সংক্রান্ত সব মামলার শুনানি হবে হাইকোর্টে। সব মামলা হাইকোর্টেই ফেরত পাঠাল সুপ্রিম কোর্ট।
  6. দিল্লির দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। তিনি জানিয়েছেন, বার অ্যাসোসিয়েনশন রাজি থাকলে ভার্চুয়াল শুনানি করা যেতে পারে।
  7. ছত্তিসগড়ে পথ দুর্ঘটনার কবলে পশ্চিম মেদিনীপুরের চার পরিযায়ী শ্রমিক। মৃত্যু তিন জনের এবং গুরুতর জখম এক।
  8. জাল ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে ওমান যাওয়ার চেষ্টা, মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার নেপালি বংশোদ্ভূত এক মহিলা।
  9. অষ্টম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণ এবং তার এক বান্ধবীকে ভয় দেখিয়ে নগ্ন করে ভিডিয়ো তোলার অভিযোগ। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকায়। পুলিশ ঘটনার তদন্তে নেমে ৬ জনকে গ্রেপ্তার করেছে।
  10. পান মশলা ব্যবসায়ী কমলকিশোর চৌরাসিয়ার বাড়ি থেকে উদ্ধার হলো তাঁর পুত্রবধূ দীপ্তি চৌরাসিয়া (৪০) নিথর দেহ। পরিবারের দাবি, আত্মঘাতী হয়েছেন ওই তরুণী। দীপ্তির ভাই ব্যবসায়ী পরিবারের বিরুদ্ধে মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ তুলে বলেন, দীপ্তির স্বামী হরপ্রীত ও তাঁর শাশুড়ি শারীরিক অত্যাচার চালাতেন দীপ্তির উপর।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*