হংকং-এর আবাসনে আগুন, নিহত ১৩, আহত ২৫

Spread the love

রোজদিন ডেস্ক :
হংকং-এর তাই পো অঞ্চলে একের পর আবাসনে বিধ্বংসী আগুনে ১৩ জন নিহত ও ২৫ জন আহত জন। প্রথমে একটি বহুতলে আগুন লাগে। তা নিয়ন্ত্রণে আনার আগেই একের পর এক বহুতলে আগুন লাগে, এতে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, ৭০০ জনের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হলেও আরও মানুষের আটকে থাকার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ তাই পো-র ওই এলাকায় আটটি ভবন ও দু হাজার মত ফ্ল্যাট আছে। ঘটনাস্থলে দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানা গেছে।
নিহতদের মধ্যে একজন দমকল কর্মীও আছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*