কেউ মন্দির মসজিদ চায় না, চায় চাকরি, শিক্ষা, স্বাস্থ্য : অধীর চৌধুরী

Spread the love

রোজদিন ডেস্ক : সাধারণ মানুষ চাকরি চান, শিক্ষা, স্বাস্থ্য চান, তাঁরা মন্দির মসজিদ চান না। মন্দির মসজিদ করাও সরকারের কাজ নয়, বিজেপিকে টক্কর দিতে রাজ্যে “দিদি” এই সব মন্দির করছেন বলে বিশিষ্ট কংগ্রেস নেতা অধীর চৌধুরী মন্তব্য করেছেন। তিনি বলেন, মন্দির মসজিদ যেমন আছে থাকুক, আমজনতার তা নিয়ে চিন্তা নেই৷ তাঁরা চাকরি চান। শিক্ষা, স্বাস্থ্য চান।
আসলে বিজেপি বড় হিন্দু, না তৃণমূল কংগ্রেস, এখানে দিদি ওদের টক্কর দেওয়ার জন্য এই সব মন্দির করছে বলে তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য আজ প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য ও শিলিগুড়িতে মহাকাল মন্দির করার সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে একে অসাংবিধানিক বলে জানিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*