১০টা

Spread the love
  1. বারুইপুরে বালিকার নৃশংস ধর্ষণ, হত্যা কান্ডে কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ বারুইপুরে এসপি কার্যালয়ে তিনি নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন। বালিকার মা, বাবা, পরিজনরা সেখানে এসেছিলেন।
  2. গতকাল বারুইপুরে কর্তব্যরত অবস্থায় দুষ্কৃতীদের আক্রমণে গুরুতর আহত হন রাজ্য পুলিশের কনস্টেবল অমিত সরকার। বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। আজ অমিতবাবুকে দেখতে এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  3. বিকেলে বারুইপুরে গেলেন কামদুনির টুম্পা কয়াল। তিনি নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন বলে জানা গিয়েছে।
  4. তারাতলা বিপর্যয়ে নিহত ও আহতদের পরিবারকে আজ সহায়তা প্রদান করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  5. বারুইপুর কান্ডের প্রতিবাদে পশ্চিম বর্ধমানে আজ মোমবাতি মিছিল। অংশ নেন পশ্চিমবঙ্গ  প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার, পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব।
  6. তৃণমূলের ব্যাঙ্ক  অ্যাকাউন্ট সংক্রান্ত মামলায় এবার আসরে নামল ইডি।  আজ  সকাল থেকে মধ্য কলকাতা, নিউ টাউন, সল্টলেক-সহ একাধিক জায়গায় ইডি আধিকারিক রা তল্লাশি চালায়।
  7. কোচবিহারের শীতলকুচিতে দলের নিহত সমর্থকের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত হল সিপিএমের মীনাক্ষী মুখার্জির গাড়ি।
  8. রাজ্য সরকার কলকাতা পুরসভা এলাকায় পেনশনভোগীদের বকেয়া ৫০%, বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
  9. নরেন্দ্রপুর থেকে অপহৃত হয়েছিলেন নাবালক পুত্র-সহ বাবা ও। দাবি করা হয়েছিল মুক্তিপণও, এমনই অভিযোগ পরিবারের। দেশপ্রিয় পার্কের কাছে বিজেপির কার্যালয় থেকে তাঁদের উদ্ধার করা হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
  10. বাংলাদেশি সন্দেহে ৪ জনকে গ্রেপ্তার করল বিএসএফ। জানা গিয়েছে, মঙ্গলবার কালিন্দী নদী পেরিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলেন চার মহিলা। তৎক্ষণাৎ তাঁদের গ্রেপ্তার করে ঝিঙ্গা ক্যাম্পের ৭৭ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। আপাতত ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*