নভেম্বরেই কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন? বড় ইঙ্গিত দিলেন মন্ত্রী উমেশ রাই

Spread the love

প্রতিবেদন: পুজোর পরেই কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন সেরে ফেলতে চায় রাজ্য সরকার। মঙ্গলবার পুর ও নগরোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী উমেশ রাই এই প্রসঙ্গে বলেন, কাজ শুরু হয়ে গিয়েছে। নভেম্বর মাসেই ভোট হয়ে যাবে। হাওড়া, কলকাতা দুটি পুরসভার ক্ষেত্রেই আসন পুনর্বিন্যাস করা হবে। হাওড়ায় ৬০টি ওয়ার্ড করা প্রস্তাব রয়েছে। এখন হাওড়ায় ৫০টি ওয়ার্ড রয়েছে। গত ১০ বছরে দ্বিগুণ জনসংখ্যা বেড়েছে। প্রশাসন সূত্রে খবর ৫ ডিসেম্বরের আগেই নির্বাচন প্রক্রিয়া শেষ করা হবে। ২০১৮ সাল থেকে হাওড়া পুরসভার নির্বাচন হয়নি। এক দশকেরও বেশি সময় এই পুরসভায় কোনও নির্বাচিত জনপ্রতিনিধি নেই। রাস্তাঘাট থেকে শুরু করে পুরো পরিষেবার হাল শোশনীয়। পুর পরিষেবা উন্নত করতে নতুন সরকার জেলাশাসক পি দীপাপপ্রিয়াকে প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়েছে। এছাড়া স্থানীয় বিধায়কদের নিয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে। এই কমিটিতে রয়েছেন উত্তর হাওড়ার বিধায়ক তথা মন্ত্রী উমেশ রাই, শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ এবং বালির বিধায়ক সঞ্জয় সিং।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*