- তরুণ প্রজন্মকে বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ভারতে অফুরন্ত সুযোগ রয়েছে। এটাই আপনাদের সময়, এটাই আপনাদের সুযোগ। আমরা একসঙ্গে এই কাজ করে দেখাব।” তিনি আরও বলেন, “উন্নত ভারত গড়ে তুলতে যে নতুন ভাবনা ও সমাধানের প্রয়োজন, তা শুধু ভারতের ভবিষ্যৎই গড়ে তুলবে না, গোটা বিশ্বের ভবিষ্যৎকেও প্রভাবিত করবে।”
- রেকর্ড জয়ের পর নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকলকে দুর্গাপূজা ও নবরাত্রির শুভেচ্ছা জানান তিনি। তিনি বলেন, “সেই জমি আন্দোলন সময় থেকেই আমি আসছি। শহিদ পরিবার পাশে আছি। ৪১জন পরিবারের পাশেই আছি। তাদের পুজোর সময় অর্ঘ প্রধান অনুষ্ঠানে আসি।” ‘ঔদ্ধত্যপূর্ণ আচরণ বরদাস্ত করা হবে না। সাধারণ মানুষের সঙ্গে চলতে হবে।’ দলীয় নেতৃত্বকে এমনটাই উপদেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য। আইনজীবীরা আদালত অবমাননার অভিযোগ নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হতেই কেন্দ্রীয় সরকার, দিল্লি পুলিশ ও মেট্রো রেল কর্তৃপক্ষকে কড়া নির্দেশ দেওয়া হল। সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিল, মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ হতে পারে না।
- ছাড়া পেলেন অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। দিল্লি পুলিশের তরফে তাদের প্রিভেনটিভ অ্যারেস্ট বা প্রতিরোধমূলক আটক করা হয়। আজ, রবিবার তাদের এগজেকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হয়। ম্যাজিস্ট্রেটের নির্দেশেই তাদের মুক্তি দেওয়া হয়েছে।
- এখন আর শুধু জ্ঞানেশ কুমার নন, ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র নিশানায় এখন সরাসরি প্রধানমন্ত্রী! নরেন্দ্র মোদীকে ‘স্বৈরাচারী’ আখ্যা দিয়ে সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কারা দাবি করেছেন, শনিবার দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি আটকাতে গত ৭২ ঘণ্টায় যে পুলিশি পদক্ষেপ করা হয়েছে, তা জরুরি অবস্থার সময়কেও ছাপিয়ে গিয়েছে। সিজেপি নেতৃত্বের অভিযোগ, সরকারই দেশকে গৃহযুদ্ধের পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।
- অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এক রুদ্ধশ্বাস অভিযানের পর প্রায় ৮.৯৮ কোটি টাকা মূল্যের বিদেশি সোনা বাজেয়াপ্ত করল ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স। কলকাতা থেকে হায়দরাবাদগামী একটি গাড়িতে তল্লাশি চালিয়ে মোট প্রায় ৫.৮৩ কেজি ২৪ ক্যারেট সোনা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় গাড়িতে থাকা দুই যাত্রীকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
- ক্যামাক স্ট্রিট কাণ্ডে ফের অভিষেককে নোটিস পুলিশের। কলকাতা পুরসভার দায়ের করা মামলায় নোটিস পাঠানো হয়েছে। আগামিকাল শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছে সাংসদকে।
- পশ্চিম মেদিনীপুরে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু। গৃহবধূর নাম স্নেহা চক্রবর্তী (২৫)। শ্বশুরবাড়ি থেকে ওই গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ওই গৃহবধূর স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
- দ্রুতগতির একটি বিলাসবহুল গাড়ির ধাক্কায় মৃত্যু হলো তিন বন্ধুর। রবিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে কেরালার নেদুম্বাসেরির কাছে মুঝিয়ালে।
- নেপালে আবার বিপর্যয়। ফের নামল হড়পা বান। বৃষ্টি নেই, তবু আগ্রাসী বানে ভেসে গেল বাড়ি, গাড়ি। ভেঙে যায় একাধিক সেতুও।

Be the first to comment