TMC PROTEST RALLY: জ্ঞানেশের ইস্তফা ও গ্রেফতারির দাবিতে আগামীকাল পথে তৃণমূলের ছাত্র, যুবরা

Spread the love

রোজদিন ডেস্ক : ভোটচোর জ্ঞানেশ কুমারের ইস্তফা ও গ্রেফতারির দাবিতে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লি পুলিশের আটক করার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার শহরের পথে নামছে তৃণমূলের ছাত্র, যুব, আইটি, মহিলা কর্মী সমর্থকেরা। দিল্লিতে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের দেখানো পথেই কলকাতার রাজপথে নামবে তৃণমূলের সদস্যরা। ১৩ অক্টোবর, মঙ্গলবার দুপুর ২টো থেকে শুরু হবে প্রতিবাদ মিছিল। রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত রাজপথের দখল নেবেন তৃণমূলের ছাত্র, যুব, মহিলারা। কেন্দ্রীয় সরকারের গণতন্ত্রের কণ্ঠরোধের বিরোধিতা, ভোটচোর জ্ঞানেশ কুমারের ইস্তফা ও গ্রেফতারি, মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লি পুলিশের আটক করার প্রতিবাদে-সহ চার দাবিতে তৃণমূলের এই প্রতিবাদ মিছিল। রাজ্যের কয়েক হাজার কর্মী সমর্থক আগামিকালের এই মিছিলে যোগদান করবেন। ১০ অক্টোবর দিল্লিতে প্রতিবাদে যোগ দিতে গিয়ে প্রিজন ভ্যানে তুলে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত কিডন্যাপ করে অমিত শাহের পুলিশ। ২ ঘণ্টা ধরে ঘোরানো হয় দিল্লির এ-প্রান্ত থেকে ও-প্রান্ত। নেত্রী সহ দোলা সেন, ডেরেক ও’ব্রায়েন, সাকেত গোখেল, সামিরুল ইসলামদেরও গ্রেফতার করা হয়। এরই প্রতিবাদে মিছিলে করতে চলেছে তৃণমূলের কর্মী-সমর্থকেরা। দিল্লিতে যে আন্দোলনের ঢেউ উঠেছে এ বার তা আছড়ে পড়তে চলেছে কলকাতাতেও। দলনেত্রীর নির্দেশ মেনে মিছিলকে সফল।করতে প্রস্তুতিতে নেমে পড়েছে দল ও বিভিন্ন শাখা সংগঠনগুলিও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*