- ভারতে আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হলো ‘নয়াদিল্লি ঘোষণাপত্র’। এই ঘোষণাপত্রে আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের উপরে নির্ভরতা কমানো, একতরফা শুল্কনীতির বিরোধিতা এবং রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ বিষয়ক বিভিন্ন সংস্কারের বার্তা দেওয়া হয়েছে।
- এদিন সম্মেলনের শুরুতেই রাষ্ট্রনেতাদের স্বাগত জানান প্রধানমন্ত্রী। এরপর ব্রিকসের মঞ্চ থেকে বন্ধুত্বের বার্তা দেন তিনি। মোদী বলেন, ‘ভারত মানবতার পক্ষে। সবাইকে একসঙ্গে চলার পক্ষে ভারত।”
- একমঞ্চে ভারত, চিন ও রাশিয়া এই ঘোষণাপত্রের মাধ্যমে আমেরিকার উপরে কূটনৈতিক চাপ বাড়াল বলেই মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল।
- শনিবার যৌথ ঘোষণাপত্রে পহেলগাম হামলার নিন্দা করল BRICS। একই সঙ্গে সন্ত্রাসবা্দের বিরুদ্ধে জ়িরো টলারেন্স নীতির কথাও জানিয়েছে সদস্য দেশগুলি। এর ফলে আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে পাকিস্তান আরও একঘরে হলো বলে মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একাংশ।
- চিনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, “আমাদের দুই দেশের পরিস্থিতি আলাদা হলেও আমরা একে অপরের শক্তি থেকে সম্পূর্ণভাবে শিক্ষা নিতে পারি, একে অপরকে সহযোগিতা করতে পারি, একসঙ্গে সাফল্য অর্জন করতে পারি এবং অভিন্ন উন্নয়নের পথে এগিয়ে যেতে পারি।”
- ৬ অক্টোবর উপ-নির্বাচন। আর সেই নির্বাচনে এবার প্রার্থী ঘোষণা করল বামেরা। মুর্শিদাবাদে রেজিনগর কেন্দ্রে প্রার্থী হচ্ছেন সিপিএম-এর আইনজীবী সৈয়দ আসাদ আলি। অন্যদিকে, নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন সিপিআই-এর শান্তিগোপাল গিরি।
- বারুইপুর সংশোধানাগার থেকে আসামী পালানোর ঘটনায় দুই কারারক্ষীকে সাসপেন্ড করল জেল কর্তৃপক্ষ। পুলিশ ও সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার কারারক্ষীদের ফাঁকি দিয়ে জেল থেকে পালায় অম্বর আলি লস্কর নামে বছর পঁচিশের এক যুবক। তার বাড়ি বকুলতলা থানা এলাকায়।
- হাঁসখালি থানা এলাকা থেকে আটক এক বাংলাদেশি মহিলা। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে হাঁসখালির বড় চুপড়িয়া এলাকায় অভিযান চালিয়ে এক বাংলাদেশি মহিলাকে আটক করেছে হাঁসখালি থানার পুলিশ। আটক মহিলার নাম রেহেনা বেগম।
- প্রখ্যাত কবি, লেখক, অনুবাদক, গবেষক কেতকী কুশারী ডাইসনের (৮৬) জীবনাবসান হয়েছে।
- সংশোধাগারের খাবার খেয়ে অসুস্থ ১৮ জন বন্দি। বসিরহাট উপ সংশোধনাগারের ঘটনা।

Be the first to comment