১০টা

Spread the love
  1. রাহুল গান্ধিকে তীব্র কটাক্ষ করে অমিত শাহ বললেন, ‘SIR-কে দোষ দিচ্ছেন কেন? আপনি দায়িত্ব নেওয়ার পরে থেকেই কংগ্রেস হারছে।’
  2. SIR-বিরোধী বিক্ষোভে সুপ্রিম কোর্ট চত্বরে রাহুল গান্ধী তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন, অভিযোগ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের মহিলা সাংবাদিক রিচা পরাশরের। তিন মাসের অন্তঃসত্ত্বা ওই সাংবাদিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। যদিও এই অভিযোগ অস্বীকার করে গোটা ঘটনাকে বিজেপির রাজনৈতিক প্রচার বলে দাবি করেছে কংগ্রেস।
  3. কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন এল মুরুগান। ইস্তফা দিয়েছেন রাজ্যসভার সাংসদপদ থেকেও।
  4. কালীঘাটে পাড়ার পুজো উদ্বোধনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিগ্রহের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠল। মমতাপন্থী তৃণমূলের দাবি, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘুসি মারার চেষ্টা করেছেন এক মহিলা। এ নিয়ে কালীঘাট থানায় অভিযোগও দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মমতা শিবিরের তৃণমূল নেতারা।
  5. লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে যে বিতর্ক মামলায় বড়সড় স্বস্তি পেলেন শতদ্রু দত্ত। বিধাননগর দক্ষিণ থানার তরফে শতদ্রুর প্রায় ১৯ কোটি টাকার দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করা হয়েছিল। অবিলম্বে শতদ্রুর সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দিতে হবে এবং জ়োম্যাটোকে বকেয়া টাকা ছাড়তে হবে।
  6. মেদিনীপুরের যমুনাবালিতে গৃহবধূ স্নেহা চক্রবর্তীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তি চেয়ে মোমবাতি নিয়ে মৌন মিছিল করলেন স্নেহার বন্ধু, প্রতিবেশীরা। মঙ্গলবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের বিধান নগর মাঠ থেকে মৌন মিছিল বেরিয়ে সংলগ্ন রাস্তা ঘোরে। ছিলেন স্নেহার বাবা মাও।
  7. নদিয়ার গয়েশপুর বেদী ভবন বাজারে বন্ধ সেলুন থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত যুবক গয়েশপুরের সাঁতরা পাড়ার বাসিন্দা। নাম অমিত শীল (৩৫)।
  8. মশলার দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে চলে আসছিল চোলাই মদ তৈরির উপকরণের রমরমা ব্যবসা। গুদামে মজুতও ছিল সেই সব সামগ্রী।  বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের রাজামেলা গ্রামে গভীর রাতে সেই গুদামে হানা দিয়ে চোলাই মদ তৈরির প্রচুর উপকরণ উদ্ধার করল বাঁকুড়া জেলা আবগারি দপ্তর। গ্রেপ্তার করা হয়েছে দোকান মালিক গণেশ মাজিকে।
  9. চার চাকা গাড়িতে তল্লাশি চালিয়ে লক্ষাধিক টাকার জাল নোট উদ্ধার করল পুলিশ। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বর্ধমান থানার বাজে প্রতাপপুর এলাকায়। জানা গিয়েছে, উদ্ধার হওয়া নোটগুলি সবই পাঁচশো টাকার। এই ঘটনায় এক মহিলা-সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
  10. মেলা কমিটির অনুদান নিয়ে অশান্তির জেরে গোলাগুলি চলল এবং সেই ঘটনায় তিন জনের মৃত্যু হলো। উত্তরপ্রদেশের পিলিভিটের আমারিয়া থানা এলাকার রামলীলা ময়দান এলাকায় সোমবারের ঘটনা। সূত্রের খবর, মৃতদের নাম মোহিত গুপ্তা, কুনাল শ্রীবাস্তব এবং অঙ্কিত গুপ্তা। মূল অভিযুক্ত কৌশল গুপ্তা-সহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*