রোজদিন ডেস্ক: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মঙ্গলবার নিজের বাড়ি থেকে বেরিয়ে আক্রান্ত হয়েছেন।। এইদিন সন্ধ্যায় এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। সাংসদ দোলা সেনের অভিযোগ, এক মহিলা ছুরি নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী কে আক্রমণ করতে উদ্যত হন।
মমতা শিবিরের আর ও অভিযোগ, ওখানে দুই পুলিশ কর্মী মোতায়েন থাকলেও কোন ব্যবস্থা নেন নি। পরন্তু কালিঘাট থানায় তাঁকে বসিয়ে চা খাওয়ানো হয়।
দোলা সেন জানান, অভিযুক্ত মহিলা নিজেকে সিভিক ভলান্টিয়ার বলে পরিচয় দেন। নিজেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিকট আত্মীয় বলে দাবি করেন।
সূত্রের খবর, এইদিন সন্ধ্যায় দোলা সেন ও বৈশ্বানর চ্যাটার্জি কে নিয়ে মমতা ব্যানার্জি কালিঘাটের মিলন সঙ্ঘের পুজো মন্ডপের দিকে যাচ্ছিলেন। আচমকা এক মহিলা তাঁকে ” পিসি” বলে ডেকে এগিয়ে আসেন। এরপর ই তাঁর ওপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়েন।সঙ্গে অশ্রাব্য গালি গালাজ ও দেন।
মমতা শিবিরের অভিযোগ, আক্রমণ কারী মহিলা মত্ত ছিলেন।
পুলিশের দাবি, তাঁরা ই মহিলাকে বাধা দিয়ে আটক করেন।তাঁর নাম অনসূয়া সাহা,তিনি দক্ষিণ বন্দর থানার সিভিক ভলান্টিয়ার।
তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মমতা শিবিরের নেতা রা এই ঘটনার তীব্র নিন্দা করেন।
কেন মহিলা প্রাক্তন মুখ্যমন্ত্রী কে আক্রমণ করলেন, এর নেপথ্যে কোন উদ্দেশ্য ছিল কিনা, তাঁর হাতে ছুরি ছিল কিনা ইত্যাদি বিষয়ে পুলিশ তদন্ত করছে।
এই ঘটনায় রাজনৈতিক মহলে ও উদ্বেগ দেখা দেয়।

Be the first to comment