NEW INVESTMENT: রাজ্যে বিনিয়োগ টানতে একাধিক ডাচ সংস্থার সঙ্গে বৈঠক শিল্পমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে নতুন বিনিয়োগ টানতে নেদারল্যান্ডসের সঙ্গে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। শিল্পমন্ত্রী তাপস রায় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত মারিসা গেরার্ডসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ভারতে ইতিমধ্যেই ব্যবসা করছে এমন ডাচ সংস্থাগুলির পশ্চিমবঙ্গে নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে ইউনাইটেড ব্রিউয়ারিজ, সলিডারিদাদ, এনএক্সপি সেমিকন্ডাক্টর্স, র‌্যান্ডস্ট্যাড ইন্ডিয়া, হ্যাসকোনিং, পিটারসন সলিউশন্স এবং নুবক্সড টেকনোলজি বিভি-সহ সাতটি ডাচ সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্তও উপস্থিত ছিলেন।।শিল্পমন্ত্রী জানান, নেদারল্যান্ডসের আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সেই দেশের সংস্থাগুলির পশ্চিমবঙ্গে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। রাজ্যের শিল্পনীতি, কর ছাড় এবং বিনিয়োগ-বান্ধব পরিবেশ সম্পর্কেও জানতে চান ডাচ প্রতিনিধিরা। রাজ্য সরকারের আশা, এই বৈঠকের মাধ্যমে ডাচ সংস্থাগুলির সঙ্গে শিল্প ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার হবে এবং পশ্চিমবঙ্গে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*