১০টা

Spread the love
  1. মহানায়ক উত্তমকুমারের বাড়ির লক্ষ্মীপুজোয় হাজির হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মা লক্ষ্মীর কাছে ফুল নিবেদন করেন তিনি। উত্তমকুমারের পরিবারের সদস্যদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান মুখ্যমন্ত্রী।
  2. সুদীপের বাড়িতে প্রায় ২৫ মিনিট ছিলেন শুভেন্দু। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়ে দেন, এর মধ্যে কোনও রাজনীতি নেই। পুরোটাই সৌজন্য সাক্ষাৎ। শুভেন্দুর কথায়, ‘একমাস আগেই আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। গতকালও ফোন করেছিলেন।’ সুদীপের বাড়িতে তিনি লক্ষ্মীপুজোর নাড়ু খেয়েছেন বলেও জানালেন মুখ্যমন্ত্রী।
  3. শিলিগুড়ির ন’জন খো খো খেলোয়াড়কে সরকারি চাকরি দিল রাজ্য সরকার। শনিবার শিলিগুড়ির পিডব্লিউডি ইন্সপেকশন বাংলোয় পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষের উপস্থিতিতে মহকুমা ক্রীড়া সংস্থার তরফে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। ওই ন’জনকে বিশেষ সম্মান জানিয়ে আগামী কর্মজীবনের জন্য শুভেচ্ছা জানানো হয়।
  4. বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে বলে সতর্ক করল আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ২৮ অক্টোবর ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার বেগে অন্ধ্রপ্রদেশের বাপটলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূলে স্থলভাগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। সেই সময়ে দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত।
  5. বিপর্যয় মোকাবিলায় ওডিশায় ৬০টি ডিজ়াস্টার র‍্যাপিড অ্যাকশন ফোর্স, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১৭টি দল এবং দমকলের ২২৫টি দলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ২৮ ও ২৯ অক্টোবর ওডিশার পাঁচটি জেলার সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার ঘোষণা করেছে মোহন চরণ মাঝির সরকার। বিপজ্জনক এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজও শুরু হয়ে গিয়েছে।
  6. দীর্ঘদিন ধরেই পৌরাণিক বিষয় নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে গ্রেপ্তার এক ইউটিউবার। ধৃত কনটেন্ট ক্রিয়েটারের নাম সুরজিৎ শী।
  7. চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে পদপিষ্ট হওয়ার ঘটনায় এখনও পর্যন্ত মোট নয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে একজনকে রবিবার ক্লাবে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করল কলকাতা পুলিশ।
  8. সরকারি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ। মৃত্যুর কোলে ঢলে পড়লেন ১১ বছরের পবন যাদব। কলকাতা মেডিক্যাল কলেজে নাবালকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।
  9. অসমের ধুবুড়িতে বাড়ির ছাদ থেকে উদ্ধার হয়েছে এক তরুণের দেহ। মৃতের বাড়ি দার্জিলিংয়ে। ঘটনায় বাড়ছে রহস্য। এই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
  10. মালদার ইংরেজবাজার থানার আনন্দমোহনপুর এলাকায় এক সিভিক ভলান্টিয়ারের রহস্যমৃত্যু। মৃতের নাম পবিত্র কর্মকার (৪২)। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন বছর আগে অসুস্থ হয়েছিলেন তিনি। পরে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচারও হয়। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও কথা বলতে অসুবিধা হতো তাঁর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*