Mysterious Death কিশোরীর, গাইঘাটায় উত্তেজনা

Spread the love

রোজদিন ডেস্ক :

রাতে পাড়ার জলসা দেখতে গিয়ে আর ফেরেনি কিশোরী। আজ সকালে বাড়ির কাছে তার বিবস্ত্র ক্ষতবিক্ষত দেহ উদ্ধার নিয়ে তীব্র উত্তেজনা দেখা দেয় গাইঘাটায়। এই মর্মান্তিক ঘটনায় যুক্ত সন্দেহে কিশোরীর এক আত্মীয়কে পুলিশ গ্রেফতার করেছে। আদালতের কাছে তার দশ দিনের পুলিশি হেফাজত চাওয়া হয়।

রাজ্যে উৎসবের আবহে এমন ভয়ঙ্কর, মর্মান্তিক ঘটনায় গাইঘাটায় গভীর উদ্বেগ, উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে প্রকাশ, একাদশ স্রেনীর ছাত্রী (১৭) গতকাল রাতে জলসা দেখতে যায়। রাত সাড়ে এগারটা নাগাদ একটি ফোন পেয়ে সে বেরিয়ে যায়, আর ফেরেনি। রাতভর পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও পাননি আজ সকালে তাঁর ক্ষতবিক্ষত দেহ দেখে তাঁরা শিউরে ওঠেন। কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অনুমান। পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ধৃত প্রহ্লাদ দাস (২৩) গাইঘাটার শিমুল পুরের বাসিন্দা। নিহত ছাত্রী তার মাকে কটুক্তি করায় আক্রোশ বশত এই খুন কিনা পুলিশ তদন্ত করছে।

গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর এই ঘটনায় উদ্বিগ্ন। তাঁরা নিহত ছাত্রীর পরিবারের পাশে আছেন বলে জানান। পকসো আইনে এই মামলা দায়ের হয়েছে। তদন্ত চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*