- জটিল স্নায়ুরোগে আক্রান্ত ছ’মাসের শিশুটি। প্রয়োজন জিন থেরাপি, তার খরচ বিপুল। আমেরিকা থেকে ১৭ কোটি টাকা খরচ করে ইনজেকশন আনতে হবে! বেলঘরিয়ার দম্পতি কোয়েল ঘোষ, সুপ্রিয় ঘোষের কাছে যা সাধ্যের বাইরে। তাই মঙ্গলবার তাঁরা ছ’মাসের শিশুটিকে কোলে নিয়ে হাজির হয়েছিলেন সল্টলেকে রাজ্য বিজেপি দপ্তরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে। এ দিন মুখ্যমন্ত্রী তাঁদের সমস্যার কথা শুনেছেন এবং পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
- মঙ্গলবার ভোর থেকে একযোগে তল্লাশি চালিয়ে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট, দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ, কুলপি এবং নরেন্দ্রপুর থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদের কাফিলা’র চার সদস্যকে গ্রেপ্তার করলেন এনআইএ–র গোয়েন্দারা। তদন্তকারীদের দাবি, ধৃতদের সঙ্গে ওই জঙ্গি সংগঠনের যোগাযোগের প্রমাণ মিলেছে। শুধু বাংলা নয়, এ দিন ভারত জুড়েই অভিযান চলে। দেশের ১৬টি জায়গায় তল্লাশিতে মোট ১৩ জনকে গ্রেপ্তার করেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
- জম্মু-কাশ্মীরে একাধিক হামলার ঘটনায় অভিযুক্ত লস্কর-ই-তৈবার (LeT) এক শীর্ষ জঙ্গিকে খতম করল নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার মধ্য কাশ্মীরের বদগাম জেলার দুর্গম পাহাড়ি এলাকায় এই এনকাউন্টার হয় বলে জানিয়েছেন সরকারি আধিকারিকরা। নিহত ওই লস্কর জঙ্গির নাম সুলেমান শাহ ওরফে মুসা।
- আরব সাগরে বড়সড় মাদক পাচারের চেষ্টা বানচাল করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। গুজরাট ATS-এর সঙ্গে হাত মিলিয়ে লাক্ষাদ্বীপের পশ্চিমে অভিযান চালিয়ে একটি সন্দেহজনক ইরানি নৌকা আটক করে তাঁরা। তল্লাশিতে প্রায় ৫২৬ কেজি হেরোইন ও মেথামফেটামিন উদ্ধার হয়, আন্তর্জাতিক বাজারে যার মূল্য ৩,০০০ কোটিরও বেশি টাকা। নৌকাটিতে থাকা পাঁচ পাক নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে।
- মহারাষ্ট্রের থানে জেলায় শিব সেনা-র উদ্ধব বালাসাহেব ঠাকরে গোষ্ঠীর মানপাদা এলাকার নেতা প্রদীপ পুরনেকার গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছেন।
- জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় সিআইএসএফ ক্যাম্পে গুলির ঘটনায় মৃত্যু হল চার জওয়ানের। নিহতদের মধ্যে রয়েছেন এক অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট, এক সাব ইন্সপেক্টর, দুই সিআইএসএফ জওয়ান। ঘটনাটিকে প্রাথমিকভাবে ‘ফ্র্যাট্রিসাইড’ বা সহকর্মীদের মধ্যে গুলিচালনার ঘটনা বলে মনে করা হচ্ছে।
- বিজেপি নেতার মা-কে খুনের ঘটনার পাঁচ বছর বাদে গ্রেপ্তার মূল অভিযুক্ত। ওই খুনের ঘটনায় মূল অভিযুক্ত ঝর্ণা মিস্ত্রি ওরফে ঝর্ণা মণ্ডল-কে গ্রেপ্তার করেছে সিবিআই।
- জাতীয় সড়কে ফোর লেনের রাস্তার সঙ্গেই তৈরি হবে হাতিদের চলাচলের ৫টি করিডর। নতুন ৪ লেনের রাস্তা হচ্ছে ৩২৭ নম্বর জাতীয় সড়ক। বাগডোগরা থেকে এই রাস্তা চলে যাবে নেপাল সীমান্ত ছুঁয়ে বিহারের উদ্দেশে। কিন্তু এই এলাকাতেই আছে হাতির করিডর। এই হাতি করিডরের কথা ভেবে উত্তরবঙ্গে প্রথম হাতির জন্য ৫টি আন্ডারপাস নির্মাণ করবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ।
- আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, ১৩ অক্টোবর নাগাদ আন্দামান সাগর তথা উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে নতুন একটি সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটি ১৫ অক্টোবর নাগাদ অন্ধ্রপ্রদেশ-ওডিশা উপকূলের দিকে এগোতে পারে। ফলে পুজোতেও বঙ্গেও তার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা।
- মঙ্গলবার রাতে আগুন লাগে উত্তর ২৪ পরগনার হালিশহর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ প্রসাদনগরে। ঘটনায় আহত হয়েছেন পরিবারের এক জন সদস্য।

Be the first to comment