- আজ সোমবার ১০ নভেম্বর, নন্দীগ্রাম দিবস। এই উপলক্ষে এক সোশ্যাল মিডিয়া পোস্টে নন্দীগ্রাম-সহ পৃথিবীর সকল শহিদদের শ্রদ্ধাঞ্জলি জানালেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- আজ সোমবার ফের উত্তরবঙ্গ শহরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। একটু পরেই দমদম বিমানবন্দর থেকে তিনি বাগডোগরা উড়ে যাবেন। সেখানে বন্যা-পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি করবেন প্রশাসনিক সভাও।
- আগামী ১ ডিসেম্বর থেকে রাজ্যজুড়ে বাড়ছে মদের দাম। সব ধরনের মদের দাম বৃদ্ধি হলেও ব্যতিক্রম বিয়ার। শীত পড়ার মুখে মদের দাম বৃদ্ধিতে হতাশ সূরাপ্রেমীরা।
- আগামী ১৪ নভেম্বর শুক্রবার থেকে ইডেনে শুরু হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ। ম্যাচের পাঁচদিন আগেই রবিবার বেশি রাতে কলকাতায় পা রাখলেন অধিনায়ক শুভমন গিল ও কোচ গৌতম গম্ভীর।
- পশ্চিম আফ্রিকার মালিতে ৫ ভারতীয় নাগরিকের অপহরণের খবরে উদ্বিগ্ন নয়াদিল্লি। মালির রাজধানী বামকোয় সম্প্রতি সন্ত্রাসবাদীদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। আল কায়দা গোষ্ঠীর সঙ্গেও এদের যোগাযোগ আছে বলে সন্দেহ করা হচ্ছে।
- এসআইআরের নামে একজন মতুয়ার নামও কাটা যাবে না। এই দাবিতে ঠাকুরনগরে অনশনরত মতুয়াদের সমাজের কয়েকজন প্রতিনিধি। রবিবার পর্যন্ত তাঁদের মধ্যে ৯ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।
- অসম মন্ত্রিভায় পাশ হয়ে গেল বহুবিবাহ প্রতিরোধ বিল। বহুবিবাহ করলে সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের প্রস্তাব। এছাড়াও বহুবিবাহের ফলে যেসব মহিলা ক্ষতিগ্রস্থ হয়েছেন, তাঁদের জন্য তহবিল তৈরির প্রস্তাবও রাখা হয়েছে ওই বিলে।
- দলের নির্দেশে ইস্তফা দিয়েছেন চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায়। সেই পদে এসেছেন সুনীল মুখোপাধ্যায়। সোমবার বারাসতের পুরপ্রধান পদে শপথ নেবেন সুনীল।
- ১৯৯৫ সাল থেকে টানা পাঁচবারের কাউন্সিলর। ২০০২ সালেও খড়দহ পুরসভার তৃণমূলের কাউন্সিলর ছিলেন তাপস দাসগুপ্ত। অথচ প্রাক্তন কাউন্সিলরের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়।
- কার্তিক মাসেই শীতের আমেজ বাংলা জুড়ে। ভোরে হালকা কুয়াশা, বেলা বাড়তেই রোদ ঝলমলে আবহাওয়া ও হালকা শিরশিরানি। শহর কলকাতার তাপমাত্রা নামল ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে।
- জাতীয় পরিবেশ আদালতের রায়ে কি পাকাপাকি ভাবে সরে যাবে সোনাঝুরির হাট? চিন্তায় হাজার হাজার হস্তশিল্পীরা। হাট যেন কোনওভাবেই বন্ধ না হয়, সেই দাবিও উঠছে।

Be the first to comment