রোজদিন ডেস্ক :
পশ্চিম আফ্রিকার মালিতে পাঁচ ভারতীয়র অপহরণের খবরে উদ্বেগ ছড়িয়েছে এই দেশেও। ওই দেশের রাজধানী বামকোয় সম্প্রতি সন্ত্রাসীদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বিশ্বে ত্রাসসৃষ্টি কারী আল কায়দা গোষ্ঠীর সঙ্গে এদের যোগাযোগ আছে বলে সন্দেহ। এই সন্ত্রাসীরা হাইওয়ে, জ্বালানি বহনকারী যান, সেনা টহলদারি গাড়ি ইত্যাদিকে নিশানা করে ওই দেশে অস্থিতি সৃষ্টির প্রয়াস নিয়েছে।
গত ৬ নভেম্বর মালি থেকে পাঁচ ভারতীয়কে অপহরণ করা হয়। এই বিষয়ে মালি সরকারের সঙ্গে তাঁদের অহরহ যোগাযোগ আছে বলে ভারতীয় দূতাবাস জানিয়েছে। তাঁদের আশা, যত শীঘ্র সম্ভব অপহৃতরা মুক্তি পাবেন।
মালি র উদ্ভূত পরিস্থিতি তে ইতিমধ্যে আমেরিকা, জার্মানি, ব্রিটেন ওই দেশে না যেতে ও যাঁরা আছেন, তাঁদের ফিরে আসতে বলেছে।
গত জুলাই মাসেও মালিতে তিনজন ভারতীয় অপহৃত হয়েছিলেন। কেন্দ্রীয় সরকার তার নিন্দা করে ভারতীয়দের নিরাপত্তা র ব্যবস্থা করার ওপর গুরুত্ব দিয়েছিল। চলতি বছরে এই নিয়ে মালিতে আট জন ভারতীয়র অপহরণের ঘটনায় কেন্দ্র উদবিগ্ন বলে জানা যায়।

Be the first to comment