আরো ১২

Spread the love
  1. পেশ হবে কলকাতা ও হাওড়া পুরসভার আসন পুনর্বিন্যাস বিল, আজ রাজ্য বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন।
  2. বিল পেশের আগে দুই পুরসভার আসন পুনর্বিন্যাস সংক্রান্ত গেজেট নোটিফিকেশন জারি।
  3. দেশনায়ক নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, বিধানসভায় নিন্দা প্রস্তাব জমা দিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।
  4. স্বাধীনতা দিবস পালনের গাইডলাইন জানিয়ে রাজ্যের মুখ্যসচিবদের চিঠি দিল কেন্দ্রীয় সরকার।
  5. সকাল ৯ টায় শুরু হবে অনুষ্ঠান, রাখতে হবে অন্তত ৫ রাজ্যের প্রতিনিধিকে, স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে রাজ্যকে একাধিক নির্দেশ কেন্দ্রের।
  6. বৃক্ষরোপন ও দেশাত্মবোধক সঙ্গীতের ওপর জোর দেওয়ার নির্দেশ কেন্দ্রীয় সরকারের।
  7. ১৪ অগাস্ট রাষ্ট্রপতির ভাষণের পর অল ইন্ডিয়া রেডিয়োয় ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  8. মুম্বইয়ে ভূমিধসে ভেঙে পড়ল আস্ত বাড়ি। চাপা পড়ে ৬ জনের মৃত্যু, এখনও আটকে অনেকে। মুম্বইয়ের কুরলার ঘটনা।
  9. পুরুলিয়ায় বাজ পড়ে ফের মর্মান্তিক মৃত্যু অন্তত চারজনের।
  10. বীরভূমের “পাথর সম্রাট” টুলু মণ্ডলের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি।
  11. বনগাঁয় জঙ্গি সন্দেহে ধৃত এক, তার সূত্র ধরে কলকাতা থেকে পাকড়াও আরও এক। তদন্তে পুলিশ।
  12. দু’দিনের বিরতির পর বুধবার বেলা বাড়তেই বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*