রোজদিন ডেস্ক :
কলকাতা থেকে চেন্নাইগামী বিমানে যান্ত্রিক ত্রুটির জন্য উড়ান ছাড়তে দেরী হওয়ায় তুমুল যাত্রী বিক্ষোভে উত্তাল হল কলকাতা বিমানবন্দর। সকাল সাড়ে ছয়টায় এই বিমান ছাড়ার কথা ছিল। সেই মত ভোরেই যাত্রীরা চলে আসেন৷ বোর্ডিং পাস পাওয়ার অনেক পর তাঁদের উড়ানে দেরীর কথা জানানো হয়। এতে বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা। একশ সত্তর জন যাত্রীকে নিয়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানটি ছাড়ার কথা ছিল। দীর্ঘ চার ঘণ্টার বেশি সময় অপেক্ষা করেও তা না ছাড়ায় যাত্রীরা ক্ষুব্ধ হন। সাড়ে বারটার পর তা ছাড়ার কথা।
বিমানের যান্ত্রিক ত্রুটির কথা কেন আগে জানানো হয়নি, কেনই বা বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়নি এই নিয়ে ক্ষুব্ধ তাঁরা।

Be the first to comment