- আজ থেকে রাজ্য জুড়ে শুরু জনকল্যাণ শিবির। নন্দীগ্রামে শিবিরের উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত এই শিবির চলবে। রাজ্যের বিভিন্ন জেলা ও ব্লক স্তরে শিবিরগুলির আয়োজন করা হয়েছে।
- প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তলবে সাড়া দিয়ে ইতিমধ্যেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
- অভিষেককে জেরায় ইডির হাতিয়ার সিবিআইয়ের চার্জশিট। সেখানে রয়েছে ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্রর বয়ান।
- দিঘার পর্যটকদের জন্য সুখবর। বেড়াতে গেলে আর দিতে হবে না অতিরিক্ত টাকা। জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এতদিন পর্যটকদের থেকে চাঁদা নেওয়া হত। কিন্তু ১ জুলাই থেকে চাঁদা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।
- আগামী ২১ জুন কলকাতার রেড রোডে পালিত হবে বিশ্ব যোগ দিবস। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শুভেন্দু অধিকারী।
- সুদীপ বন্দ্যোপাধ্যায়ের শিবির বদল। কুণালের তীব্র আক্রমণের নিশানায় সুদীপ-জায়া নয়নাও। বিরক্ত নয়না নালিশ জানাচ্ছেন দলকে।
- এনসিপিআইতে মিশে গেল তৃণমূলের লোকসভার বিদ্রোহী সাংসদদের ২০ জনের গোষ্ঠী। সংখ্যা আরও বাড়বে, দাবি কাকলির।
- দলের পদ খুইয়ে আরও বিস্ফোরক দেবাংশু ভট্টাচার্য। বললেন, যারা বানের জলে এসেছিল, তারা বানের জলে চলে গিয়েছে।
- মেসি-কাণ্ডে আজই বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেওয়ার নির্দেশ প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে।
- বিশ্বজুড়ে স্বস্তি। ইরানের সঙ্গে শান্তিচুক্তির ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। রবিবার, ১৪ জুন তিনি ঘোষণা করলেন যে আমেরিকা ও ইরান শান্তিচুক্তিতে সম্মত হয়েছে।
- খুলে যাচ্ছে হরমুজ প্রণালীও। হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের জন্য কোনও জাহাজকে টোল বা ট্যাক্স দিতে হবে না, ঘোষণা ট্রাম্পের।

Be the first to comment