রোজদিন ডেস্ক :
এবার উচ্চ আদালতে আগাম জামিনের আবেদন করলেন সাংসদ অভিষেক ব্যানার্জির আপ্ত সহায়ক সুমিত রায়। একাধিক আর্থিক প্রতারণার অভিযোগে তাঁকে পুলিশ খুঁজছে। সূত্রের খবর, আজ আইনজীবী সব্যসাচী ব্যানার্জি বিচারপতি জয় ব্যানার্জির এজলাসে সুমিত রায়ের আগাম জামিনের আবেদন করে তা দ্রুত শুনানির আর্জি জানান। বিচারপতি দ্রুত জরুরি শুনানির আর্জি গ্রহণ করেন নি। এই সংক্রান্ত মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন।
সুমিত রায়ের বিরুদ্ধে জোর করে টাকা আদায়, আর্থিক প্রতারণা, জমি দুর্নীতি ইত্যাদি একাধিক অভিযোগে শালবনি থানায় অভিযোগ দায়ের হয়েছে। গত ১৩ জুন তাঁর খোঁজে পুলিশ অভিষেক ব্যানার্জি র বাড়ি অভিযান করে, তবে তাঁর খোঁজ মেলেনি।
আজ তিনি উচ্চ আদালতে আগাম জামিনের আবেদন জানান।

Be the first to comment