রোজদিন ডেস্ক :
তিনি তৃণমূলের প্রাক্তন বিধায়ক। নামী চিকিৎসকও। এবার ত্রাণ দুর্নীতির অভিযোগে প্রাক্তন বিধায়ক মুকুটমণি অধিকারী র কল্যাণীর দুটি ফ্ল্যাট সিল করে দিল পুলিশ। সূত্রের খবর, গতকাল রাতে কল্যাণীতে তাঁর দুটি ফ্ল্যাটে জনরোষ আছড়ে পড়ে। তিনি সেখানে ছিলেন না৷ উত্তেজিত জনতা তাঁর ফ্ল্যাটের দরজা ভাঙার চেষ্টা করেন৷ পরে কল্যাণী থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এসে তা সামাল দেয়। তাঁরা ওই ফ্ল্যাটের প্রোমোটারের সঙ্গে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেন। তাঁকে না পেয়ে দুটি ফ্ল্যাটেই তালা দেয় পুলিশ।
এবার তিনি ও গ্রেফতার হতে পারেন বলে রাজনৈতিক মহল মনে করেন৷ উল্লেখ্য, ইতিমধ্যে বেআইনি ভাবে সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের বহু জনপ্রতিনিধি, নেতা গ্রেফতার হয়েছেন। প্রায় প্রতিদিনই এই সব দুর্নীতির ঘটনা সামনে আসছে।

Be the first to comment