- তারাপীঠের পর কলকাতা। গভীর রাতে নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের হোটেলে আগুন। অগ্নিদগ্ধ হয়ে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু। জখম ৬।
- আগুন লাগার পর ৮০ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। হোটেল ছাড়াও ওই বহুতলে একাধিক দোকান, অফিসও রয়েছে।
- বাজেনি ফায়ার অ্যালার্ম, বন্ধ ছিল লিফট, বহুতলে একটিই মাত্র সিঁড়ি, বেঁচে গিয়ে একাধিক অভিযোগ হোটেলের আবাসিকদের।
- খবর পেয়ে ঘটনাস্থলে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, দমকলমন্ত্রী কৌশিক চৌধুরী, শিল্পমন্ত্রী তাপস রায় প্রমুুখ।
- একটি বহুতলে কীভাবে কার অনুমতিতে চলছিল ‘শিখা ইন” নামে ওই হোটেল, উঠছে প্রশ্ন। পলাতক হোটেল মালিক।
- অগ্নিকাণ্ডের তদন্তে ৫ সদস্যের সিট গঠন করল কলকাতা পুলিশ। নেতৃত্বে ডিসি ডিডি, জানালেন এসিপি (ক্রাইম) কুণাল আগরওয়াল।
- ফায়ার ব্রিগেড কেন্দ্রের এত কাছে কীভাবে চলছিল বেআইনি হোটেল, উঠছে প্রশ্ন।
- ব্যাঙ্ক অ্যাকাউন্টের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্রেডিট।কার্ডও ফ্রিজ হল। কেন ফ্রিজ জানতে চেয়ে ব্যাঙ্কের কাছে মেইল অভিষেকের।
- বিহারে মিড ডে মিলে নুনের বদলে পাতে পড়ল গুড়ো সাবান, অসুস্থ বহু পড়ুয়া।
- অবশেষে জেলমুক্তির পথে সারদাকর্তা সুদীপ্ত সেন। পশ্চিমবঙ্গের সমস্ত মামলার পর মঙ্গলবার সুপ্রিম কোর্ট ত্রিপুরার সব মামলাতেও জামিন দেন সারদা কর্তাকে।
- সরে গেছে নিন্মচাপ। মেঘ সরে গিয়ে বুধবার সকাল থেকে ফের ঝলমলে রোদ আকাশে।
- আচমকা বেসুরো হলেন ঋতব্রত শিবিরের চিফ হুইপ আখরুজ্জামান। কড়া সমালোচনা করলেন বিজেপির।

Be the first to comment