রোজদিন ডেস্ক :
মুর্শিদাবাদে (Murshidabad) বড়ঞা পঞ্চায়েত সমিতির দখল নিলো কংগ্রেস। তৃণমূলের হাতে থাকা এই পঞ্চায়েত সমিতিতে মঙ্গলবার সভাপতি পদের নির্বাচনে জয়ী হন কংগ্রেসের নাজমা খাতুন। এর আগে তৃণমূলের সুলতানা খাতুন সভাপতি ছিলেন। তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার তোড়জোড় হতেই পদত্যাগ করেন তিনি। পঞ্চায়েত সমিতির ২৫ জন সদস্য র মধ্যে আগে কংগ্রেসের ৮ জন ও তৃণমূলের ১৭ জন সদস্য ছিলেন। তৃণমূলের সিংহ ভাগ সদস্যই কংগ্রেসে যোগ দেন। মঙ্গলবার আস্থা ভোটে জয়ী হয় কংগ্রেস।
রাজ্যে পালাবদলের পর মুর্শিদাবাদে প্রাক্তন শাসক দলের ভাঙন চলছে। এর আগেও দুটি পঞ্চায়েত সমিতি কংগ্রেসের দখলে এসেছে বলে জানা যায়। এবার নাজমা খাতুন-কে সভাপতি করে বড়ঞা পঞ্চায়েত সমিতির ভারও কংগ্রেসের হাতে গেল। নতুন সভাপতিকে নিয়ে এলাকায় আনন্দ, উচ্ছাস চোখে পড়ার মত ছিল বলে জানা যায়।

Be the first to comment