প্রতিবেদন: CREDIT CARD FREEZE : যত দিন যাচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপদ ক্রমশ বাড়ছে। রাজ্য জুড়ে বিভিন্ন থানায় একের পর এক ফৌজদারি মামলা দায়ের হয়ে চলেছে তার বিরুদ্ধে। এর পাশাপাশি ফ্রিজ করা হয়েছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টও। যা নিয়ে এরই মধ্যে আদালতের দ্বারস্থ হয়েছেন অভিষেক। এরমধ্যে বিপদ আরও বাড়ল অভিষেকের। ব্যাঙ্ক অ্যাকাউন্টের পর তার ক্রেডিট কার্ডও ফ্রিজ করে দিল বেসরকারি ব্যাঙ্ক কর্তৃপক্ষ। বিদেশ যাত্রার আগে ক্রেডিট কার্ডও হাতছাড়া হহওয়ায় বিব্রত অভিষেক। এনিয়ে সংশ্লিষ্ট বেসরকারি ব্যাঙ্কের কাছে অভিযোগ জানিয়েছেন তৃণমূল সাংসদ। সূত্রের খবর, তাঁর অভিযোগের জবাবে ১ সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
এদিকে আজ বুধবার কলকাতা হাইকোর্টে তাঁর অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানি রয়েছে। হাইকোর্ট অনুমতি দিলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারে। তবে ঠিক কী কারণে ওই অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে তা স্পষ্ট করেনি ব্যাঙ্ক কর্তৃপক্ষ। কার নির্দেশে অথবা কেন ব্যক্তিগত অ্যাকউন্ট এভাবে ফ্রিজ করা হল, তাও জানানোর দাবি করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ।

Be the first to comment