প্রতিবেদন: FIRE IN HOTEL : নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটে হোটেলে অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে তদন্তকারীরা। এই অগ্নিকাণ্ডের ঘটনায় এরই মধ্যে সামনে আসছে একাধিক অভিযোগ। এবার অগ্নিকাণ্ডের তদন্তে পাঁচ সদস্যের সিট গঠন করল প্রশাসন। জানা গিয়েছে, এই সিট বা স্পেশাল ইনভেস্টিগেশন টিমের নেতৃত্ব দেবেন কলকাতা পুলিশের ডিসি ডিডি। বুধবার সকালে এই কথা জানান, কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কুণাল আগরওয়াল। এদিকে নিউ মার্কেট থানার তরফেও একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। দমকলের তরফেও আলাদা করে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ জমা হয়েছে।

Be the first to comment