- তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ও এআইএডিএমকে নেত্রী প্রয়াত জয়রাম জয়ললিতার জন্মদিবসে শ্রদ্ধা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
- রাতের কলকাতায় শুটআউটে। বেনিয়াপুকুর রোডে ৫-৬ রাউন্ড গুলি৷ জখম এক, তদন্তে পুলিশ।
- এসআইআর নথি যাচাইয়ে এবার বাংলায় ঝাড়খণ্ড ও ওড়িশার জুডিশিয়াল অফিসারদেরও নিয়োগ করতে হবে। নির্দেশ সুপ্রিম কোর্টের।
- মঙ্গলবার এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে এমনই নির্দেশ দিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি জে. বিপুল পাঞ্চোলির বেঞ্চ।
- আধার কার্ড এবং অ্যাডমিট কার্ড নথি হিসেবে মান্যতা পাবে। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ‘কাট অফ ডেট’ অনুযায়ী ডকুমেন্টস গৃহীত হবে। দায়িত্বে থাকা জুডিশিয়াল অফিসারকে তথ্য এবং ডকুমেন্টসের গ্রহণযোগ্যতা বোঝানোর দায়িত্ব থাকবে ইআরও এবং এইআরও-দের ওপর।
- সোমবার বিকেলে হালিশহর শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হল মুকুল রায়ের। শেষ যাত্রায় আগাগোড়া সঙ্গে রইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- পূর্বাভাস মেনেই মঙ্গলবার ভোর রাত থেকে কলকাতা সহ জেলায়-জেলায় শুরু হয়েছে হালকা বৃষ্টি। দক্ষিণ ভারত লাগোয়া বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অবস্থান করছে। আর এর জেরেই বৃষ্টি।
- নেপালে যাত্রীবাহী বাস নদীতে পড়ে ভয়াবহ দুর্ঘটনায় ১৮ জন মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন। আহত ২৬ জন।
- নয়াদিল্লির এআই সম্মেলনে বিক্ষোভ, যুব কংগ্রেস নেতা উদয়ভানু চিব গ্রেফতার।
- স্বাধীনতা সংগ্রামে গান্ধিজির কোনও অবদান নেই, মন্তব্য বিজেপি নেতা সিপি জর্জের।
- ঝাড়খন্ডে এয়ার অ্যাম্বুলেন্স ভেঙে পড়ে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত সাতজন।
- রাজ্যজুড়ে আজ মঙ্গলবার থেকে এসআইআর নথি যাচাই শুরু করলেন জুডিশিয়াল অফিসাররা।

Be the first to comment