রোজদিন ডেস্ক : রাতের কলকাতায় ফের শুটআউট। গভীর রাতে গুলির শব্দে কেঁপে উঠল বেনিয়াপুকুর এলাকা। ঘটনায় গুরুতর জখম হলেন একজন। তাঁকে এসএসকেএমে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, ব্যক্তিগত বিবাদ থেকে এই ঘটনা। প্রথমে বচসা, সেখান থেকে গোলাগুলি। জানা গিয়েছে, বেনিয়াপুকুরের তিলজলায় মধ্যরাতে পাঁচ থেকে ছ’রাউন্ড গুলি চলে। সোমবার সন্ধ্যেয় দুই যুবক মহম্মদ নিয়াজ ও মহম্মদ সলমনের মধ্যে কিছু নিয়ে বচসা হয়। তখন নিয়াজকে হুমকি দেয় সলমন। এলাকার লোক তখনকার মতো ঝামেলা মিটিয়ে দেয়। পরে বেশি রাতে নিয়াজকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে হামলা চালায় সলমন ও তার দলবল। অভিযোগ, এলোপাথারি ৫-৬ রাউন্ড গুলি চালায় সলমন। অভিযোগ নিয়াজের পরিবারের। নিয়াজের দু’পায়ে তিনটি গুলি লাগে। ঘটনায় ফের প্রশ্নের মুখে রাতের শহরে নিরাপত্তা। সেই সঙ্গে প্রশ্ন, এত অস্ত্রই বা আসছে কোথা থেকে?

Be the first to comment