আজ সুপ্রিম কোর্টে ফের এসআইআর মামলার শুনানি

Spread the love

রোজদিন ডেস্ক : আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের এই রাজ্যের এসআইআর সংক্রান্ত মামলার শুনানি। বাকি রাজ্যগুলির অধিকাংশ জায়গাতেই শেষ হয়ে গিয়েছে এই প্রক্রিয়া। কিন্তু বাংলায় তা এখনও দূর অস্ত। এসআইআর প্রক্রিয়া শেষ করার জন্য গত শুক্রবার, ২০ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে জুডিশিয়াল অফিসার নিয়োগের নির্দেশ দিয়েছিলেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চ। ইতিমধ্যেই রাজ্যের জুডিশিয়াল অফিসারদের ছুটি বাতিল করে তাদের কমিশনের কাজে যোগ দেওয়া নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট প্রাথমিকভাবে জানিয়েছিল, মার্চের প্রথম সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি হবে। কিন্তু ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের চার দিন আগে ফের মামলা তালিকাভুক্ত করা হল। ফলে এখন দেখার এই নিয়ে নতুন আর কী নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*