এবার পশ্চিমবঙ্গের এসআইআর নথি যাচাই করবেন ওড়িশা, ঝাড়খণ্ডের জুডিশিয়াল অফিসাররা, নির্দেশ সুপ্রিম কোর্টের

Spread the love

রোজদিন ডেস্ক : পশ্চিমবঙ্গের এসআইআর নথি এবার যাচাই করবেন ঝাড়খণ্ড ও ওড়িশার জুডিশিয়াল অফিসাররা। তাঁদের নিয়োগ করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। মঙ্গলবার তাঁদের নিয়োগের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি জে. বিপুল পাঞ্চোলির বেঞ্চ। বাকি নথি যাচাইয়ে দীর্ঘসূত্রতার কারণেই এই নির্দেশ বলে জানিয়েছে আদালত। এর পাশাপাশি এদিন সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে আরও একটি পর্যবেক্ষণ রয়েছে। এদিনের শুনানিতে উঠে আসে বাংলার আধার-জালিয়াতির প্রসঙ্গও। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, আধার কার্ড এবং অ্যাডমিট কার্ড নথি হিসেবে মান্যতা পাবে। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ‘কাট অফ ডেট’ অনুযায়ী ডকুমেন্টস গৃহীত হবে। দায়িত্বে থাকা জুডিশিয়াল অফিসারকে তথ্য এবং ডকুমেন্টস এর গ্রহণযোগ্যতা সম্পর্কে বোঝানোর দায়িত্ব থাকবে ইআরও এবং এইআরও-দের ওপর। এই নিয়ে বিচারপতি জয়মাল্য বাগচির পর্যবেক্ষণ, কোন ভোটার নাম তালিকাভুক্ত করতে এগিয়ে এলেন, সেটা আমাদের চিন্তার বিষয় নয়। চিন্তার বিষয় প্রক্রিয়ার স্বচ্ছতা। জাল আধার কার্ডের প্রসঙ্গ উঠলেও প্রধান বিচারপতি জানিয়ে দেন, এই নিয়ে বিস্তারিত তদন্তের প্রয়োজন। তার জন্য এটা সঠিক সময় নয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*