- দেশজুড়ে চলছে মহিলা ক্রিকেটে বিশ্বজয়ের সেলিব্রেশন। সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনে ভাসলেন প্রোটিয়া বধের নায়িকারা।
- বিশ্বজয়ের পর হরমনপ্রীতদের শুভেচ্ছা প্রধানমন্ত্রী৷ মুখ্যমন্ত্রী ও রাজ্যের ক্রীড়ামন্ত্রীর।
- আফগানিস্তানে ফের ভূমিকম্পে প্রাণ হারালেন অন্তত আটজন। আহত প্রায় দুশো। সোমবার কাকভোরে উত্তর আফগানিস্তানের মাজার ই শরিফের কাছে এই ভূমিকম্প হয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৩।
- আজ শহরে লোকসভার স্পিকার ওম বিড়লা। অংশ নেবেন ভারত চেম্বার অফ কমার্সের অনুষ্ঠানে। যাবেন রাজভবনেও।
- সাতসকালে শহরে গুলি। হরিদেবপুরে গুলিতে জখম এক মহিলা। আটক এক দূষ্কৃতী। তদন্তে পুলিশ।
- তেলেঙ্গানার রঙ্গারেড্ডি জেলায় এক সরকারি বাসের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারালেন ২০ জন। আহত বেশ কয়েকজন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। রঙ্গারেড্ডি জেলায় মিরজাগুড়ার কাছে পাথর বোঝাই এক লরির সঙ্গে ওই যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়।
- আগের তালিকায় থাকলেও কমিশনের নতুন ওয়েবসাইটে নেই ৪৮ জন বৈধ ভোটারের নাম। ঘটনায় শোরগোল উত্তর ২৪ পরগনার বসিরহাটে।
- বিএলও পদে মহিলা তৃণমূল কংগ্রেসের টাউন প্রেসিডেন্ট। বিজেপি অভিযোগ তুলতেই সরানো হল তড়িঘড়ি।
- সল্টলেকে নিজের বাড়ি লাগোয়া অফিসেই দূষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার রাতে আচমকা ওই দুষ্কৃতী প্রাক্তন মন্ত্রীর অফিসে ঢুকে পড়ে তাকে মারধর করে। অন্য কর্মীরা এসে তাঁকে উদ্ধার করে এবং অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয।
- সুপ্রিম নির্দেশে চাকরিহারাদের ফের পুরনো কাজে ফেরানোর তোড়জোড় শুরু করেছিল বিকাশ ভবন। এবার তেমনই ১৬৬ জন ফিরে পাচ্ছেন তাঁদের পুরনো চাকরি। ৬ নভেম্বর ওই ১৬৬ জনকে পুনরায় নিয়োগপত্র দেবে মধ্যশিক্ষা পর্ষদ। এই ১৬৬ জনের মধ্যে নবম-দশম, একাদশ-দ্বাদশ ক্লাস রয়েছেন।
- জাল পাসপোর্ট চক্রের খোঁজে চলছে ইডির তল্লাশি। এবার নদিয়ার চাকদহে। এক কাঠ মিস্ত্রির বাড়িতে ঘণ্টার পর ঘণ্টা ধরে তল্লাশির পর তিনজনকে আটক করল ইডি।
- শহরে চলবে শুষ্ক আবহাওয়া। তবে বুধ ও বৃহসৃপতিবার নিম্নচাপের জেরে কিছু জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা।

Be the first to comment