পুরোনো চাকরি ফিরে পেলেন চাকরিহারা ১৬৬ জন শিক্ষক

Spread the love

রোজদিন ডেস্ক : সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়ে গিয়েছে ২০১৬ সালে নিয়োগের পুরো প্যানেল। প্যানেলের আনটেন্টেড চাকরিহারাদের মধ্যে যারা আগে সরকারি স্কুলে চাকরি করতেন চাইলে তাঁরা পুরনো চাকরিতে যোগ দিতে পারেন। এমনই জানিয়ে ছিল সুপ্রিম কোর্ট।এবার তেমনই ১৬৬ জন ফিরে পাচ্ছেন তাঁদের পুরোনো চাকরি। ৬ নভেম্বর ওই ১৬৬ জনকে পুনরায় নিয়োগপত্র দেবে পর্ষদ। এই ১৬৬ জনের মধ্যে নবম-দশম, একাদশ-দ্বাদশ ক্লাস রয়েছে। তবে এরা সকলেই যে পুরনো স্কুলে চাকরি পাবেন, তেমন নয়। যাঁদের পুরনো স্কুলে শূন্যস্থান আছে তাঁদের সেখানে, বাকিদের পার্শ্ববর্তী কোনও স্কুলে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষা দফতর ৫৪৬ জনকে যাবতীয় নথি নিয়ে স্কুল সার্ভিস কমিশনের অফিসে যোগাযোগ করতে বলেছিল। সেই মত গত ২৫ অক্টোবর কাউন্সেলিং ছিল। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আগেই জানিয়েছিলেন, এই সমস্ত শিক্ষকরা যে আবার নিজেদের পুরোনো স্কুলেই ফিরে যেতে পারবেন তেমনটা নয়। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যে জেলায় যেমন জায়গা ফাঁকা থাকবে সেই অনুযায়ী নিয়োগ দেওয়া হবে। এতে সেই শিক্ষকরা নিজেদের জেলার স্কুল নাও পেতে পারেন। এদিকে ৫৪৬ জন সংখ্যাটা যেহেতু কম নয় তাই খানিকটা সময় লাগলেও যত দ্রুত সম্ভব এসএসসি এই কাজটি সেরে ফেলতে চাইছে। সেই মতোই প্রথম ধাপে ১৬৬ জনকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*