রোজদিন ডেস্ক : ছাব্বিশের বিধানসভা নির্বাচনের মুখে এসে ফের বড় চমক রাজ্য রাজনীতিতে। সাত বছরের টানাপোড়েন কাটিয়ে দলে ফিরছেন তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী ও মেয়র শোভন চট্টোপাধ্যায়? মুখ্যমন্ত্রীর প্রিয় কাননের দলে ফেরা নিয়ে তবে এখনও পর্যন্ত দলের তরফে নিশ্চিত করে কিছু বলা হয়নি। তবে সোমবার দলের তরফে তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠকের কথা জানানোর পরই এই নিয়ে জল্পনা ছড়িয়েছে। সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকবেন সুব্রত বক্সি ও অরূপ বিশ্বাস। ঘোষণা করা হয়েছে এদিনের সাংবাদিক বৈঠকে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব দলে যোগদান করবেন। তারপরই শোভনের। নাম চর্চায় চলে এসেছে। তাঁর সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও থাকবেন কিনা তা নিয়ে একাধিক জল্পনা শোনা যাচ্ছে। কয়েকদিন আগে পাহাড়ে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক করেন শোভন-বৈশাখী। তারপরই এনকেডিএ- প্রধানের দায়িত্ব পান শোভন চট্টোপাধ্যায়।

Be the first to comment