মামদানিকে ওবামার ফোন

Spread the love

রোজদিন ডেস্ক : তিনি বর্তমান মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পেরর চক্ষুশূল বললেও কম বলা হয়। ভারতীয় বংশোদ্ভূত সেই জোহরান মামদানিকে ফোন করে শুভেচ্ছা জানালেন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা। আগামীকাল আমেরিকার নিউ ইয়র্কের মেয়র নির্বাচন নিয়ে ওই দেশে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। খোদ রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকেই মেয়র পদপ্রার্থী মামদানির বিরোধিতায় উঠে পড়ে লেগেছেন। সঙ্গে তাঁর দোসর ধন কুবের এলন মাস্কও। তরুণ মামদানিকে সন্ত্রাসী বলতেও ছাড়েননি তাঁরা। তবু এখন অবধি জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে আছেন তরুণ মামদানিই। প্রাক্তন জনপ্রিয় রাষ্ট্রপতি বারাক ওবামা তাঁকে ফোন করায় বিষয়টি নিঃসন্দেহে নতুন মাত্রা পেয়েছে বলেই ওয়াকেবহাল মহল মনে করেন।
সূত্রের খবর, ওবামা মামদানিকে তাঁর নির্বাচনী প্রচারের প্রশংসা করেছেন। তিনি মেয়র নির্বাচনে জয়ী হলে ওবামা পরামর্শদাতা হিসাবে তাঁর পাশে থাকার প্রস্তাবও দিয়েছেন।
এতে খুশি মামদানিও। তাঁর মুখপাত্র ডোরা পেকেক জানান, নিউইয়র্ক শহরে নতুন ধরনের রাজনীতি নিয়ে আসার গুরুত্ব নিয়ে ওবামার সঙ্গে মামদানির কথা হয়েছে।
সূত্রের খবর, এখন অবধি মামদানি তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমোর থেকে অনেকটাই এগিয়ে আছেন। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মীরা নায়ারের পুত্র মামদানির দিকে এখন গোটা আমেরিকার দৃষ্টি।
মামদানির নির্বাচনী প্রতিশ্রুতিগুলির মধ্যে আছে নিউ ইয়র্কের ধনীদের কর বৃদ্ধি, পুর কর বৃদ্ধি, সরকারি ভর্তুকিতে বাসস্থানের সংখ্যা বাড়ানো, অ্যাপার্টমেন্টের ভাড়া নিয়ন্ত্রণে রাখা ইত্যাদি।
ইস্রায়েলের সমালোচনা করে ট্রাম্পের তোপের মুখে পড়া মামদানি গণতান্ত্রিক সমাজতন্ত্রের ও প্রচার করেন, যা ধনতান্ত্রিক ওই দেশে বিতর্ক সৃষ্টি করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*